Last Updated:
Purulia News: বুদ্ধ পূর্ণিমার পুণ্য তিথিকে কেন্দ্র করে অযোধ্যা পাহাড় সংলগ্ন গড়ধাম ও সুতান টাঁডি এলাকায় সকাল থেকেই জমে ওঠে উৎসবের আবহ। যদিও চলতি নির্বাচনী পরিস্থিতির কারণে গত বছরের তুলনায় ভিড় কিছুটা কম ছিল, তবুও উৎসবস্থল ছিল প্রাণবন্ত।
অযোধ্যা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: আদিবাসী সমাজের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব ‘সেন্দ্রা’ এবছরও রক্তবিহীনভাবেই পালিত হল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। বহু বছর ধরেই এই উৎসব নতুন আঙ্গিকে উদযাপিত হচ্ছে, যেখানে প্রাণহানি এড়িয়ে সংস্কৃতি ও ঐতিহ্যের দিকটিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
বুদ্ধ পূর্ণিমার পুণ্য তিথিকে কেন্দ্র করে অযোধ্যা পাহাড় সংলগ্ন গড়ধাম ও সুতান টাঁডি এলাকায় সকাল থেকেই জমে ওঠে উৎসবের আবহ। যদিও চলতি নির্বাচনী পরিস্থিতির কারণে গত বছরের তুলনায় ভিড় কিছুটা কম ছিল, তবুও পুরুলিয়া সহ রাজ্যের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী রাজ্য থেকে আগত মানুষের উপস্থিতিতে উৎসবস্থল ছিল প্রাণবন্ত। উৎসবে অংশগ্রহণকারী আদিবাসীরা জানান, প্রতিবছরের মত এবছরও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সেন্দ্রা পালিত হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।
এ বিষয়ে পুরুলিয়া জেলা বিচারক সন্দীপ চৌধুরী বলেন, এটা আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ঐতিহ্যবাহী একটি উৎসব। এই উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সমস্ত দিক থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মূল লক্ষ্য যাতে বন্যপ্রাণ হত্যা না হয়। ঐতিহ্য ও রীতির পাশাপাশি বন্যপ্রাণ বাঁচানোর জন্য তারা কড়া নজরদারি রেখেছিলেন। সবমিলিয়ে, রক্তপাতহীন সেন্দ্রা উৎসব আবারও প্রমাণ করল ঐতিহ্যকে বজায় রেখেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে শান্তিপূর্ণভাবে উৎসব পালন সম্ভব।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
Purulia News: সেন্দ্রা উৎসবে নয়া ইতিহাস গড়ল পুরুলিয়া, প্রশাসনের কড়া পাহারা আর আদিবাসীদের সচেতনতায় রক্ষা পেল বন্যপ্রাণ