নয়াদিল্লি: মূল্যবৃদ্ধির জেরে হাঁসফাঁস অবস্থা। সেই অবস্থায় একধাক্কায় দুধের দাম বাড়ল। লিটার প্রতি ৪ টাকা দুধের দাম বাড়ল পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওড়িশায়। প্রসেসিং এবং পরিবহণ খাতে খরচবৃদ্ধির জেরেই দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত বলে জানাল ওড়িশা স্টেট কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ফেডারেশন। (Milk Price Hike)
ওড়িশা ফিশারিজ অ্যান্ড অ্যানিম্যাল রিসোর্সেস ডেভলপমেন্ট মন্ত্রী গোকুলনন্দ মল্লিক জানিয়েছেন, এখন থেকে প্রতি লিটার টোনড দুধ কিনতে দাম পড়বে ৫৪ টাকা। এতদিন তা ৫০ টাকায় কেনা যেত। প্রিমিয়াম মিল্কের দাম ৫৪ থেকে বাড়িয়ে ৫৮ টাকা করা হল। (Milk Price News)
Odisha Milk and Dairy Cooperative Federation (OMFED) has announced a Rs 4 per litre hike in milk price across the state.
(Source: Third party) pic.twitter.com/oMwXCV8HmZ
— Press Trust of India (@PTI_News) May 3, 2026
আরও পড়ুন: মানুষের রায় কার দিকে? ভবানীপুর নিয়ে কি টেনশন আছে? ফিরহাদ হাকিম বললেন…
দাম বৃদ্ধি পর গোল্ড প্রিমিয়াম মিল্কের দাম ৫৬ থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে ওড়িশায়। গোল্ড প্রিমিয়াম প্লাসের দাম ৬০ থেকে বেড়ে হল ৬৪ টাকা। রবিবা থেকেই নয়া হারে দাম কার্যকর হল। আধ লিটার টোনড এবং প্রিমিয়াম মিল্কের দাম পড়বে যথাক্রমে ২৭ এবং ২৯ টাকা করে।
আরও পড়ুন: ‘বিজেপি সরকার গড়েই ফেলেছে, বাকি শুধু…’, ভোটগণনার আগেই ঘোষণা অর্জুন সিংহের
গোকুলনন্দের বক্তব্য, “বহু দিন দুধের দাম বাড়ানো হয়নি। কৃষকদের ফায়দার কথা ভেবে বেশি দামে দুধ কিনি আমরা। অন্য সংস্থার চেয়ে OMFED-এর দুধের দাম তুলনামূলক কম। গুণমানের সঙ্গেও কোনও আপস করা হয়নি।” দুধের দাম বাজারে ৪ টাকা বৃদ্ধি পেলেও, কৃষকরা আগের তুলনায় ১ টাকা বেশি পাবেন বলে জানা যাচ্ছে। মোষের দুধের দামে প্রতি লিটারে ১.৬০ টাকা বেশি মিলবে।
তবে একধাক্কায় ৪ টাকা দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের পকেটে টান পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, প্যাকেটে বন্দি দুধ এখন সব পরিবারেরই ভরসা। শহর থেকে মফস্বল প্যাকেটে বন্দি দুধই কেনেন সকলে। নির্ধারিত বাজেটের উপরই দাঁড়িয়ে থাকে সংসার। একধাক্কায় এতটা দাম বৃদ্ধি তাই চিন্তার কারণ হয়ে উঠেছে। এর পর অন্য় দুগ্ধজাত পণ্যের দাম বাড়বে বলে মনে করা হচ্ছে।