Last Updated:
Akhilesh Yadav: ‘দিদি আছেন, দিদিই থাকবেন’, এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভবিষ্যদ্বাণী করলেন অখিলেশ৷ ফলতার পূননির্বাচন নিয়েও বিজেপিকে তোপ দাগলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব৷
বাংলার ভোটের ফলাফলের অপেক্ষা মাত্র একদিনের৷ তবে ফলপ্রকাশের আগেই বিজেপিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব৷ ‘দিদি আছেন, দিদিই থাকবেন’, এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভবিষ্যদ্বাণী করলেন অখিলেশ৷ ফলতার পূননির্বাচন নিয়েও বিজেপিকে তোপ দাগলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব৷
‘বিজেপি মিথ্যের সোন-পাপড়ি৷ এক মিথ্যের ওপর চাপানো আরও এক মিথ্যের প্রলেপ’৷ বাংলার ভোটের ফল ঘোষণার আগেই বিজেপিকে তুলোধনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব৷
ফলতার পুননির্বাচন নিয়ে বিজেপিকে আক্রমণ করেন এক্স হ্যান্ডলে অখিলেশ লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত প্রমাণ করে যে বিজেপি তাদের অত্যন্ত লজ্জাজনক পরাজয় ঢাকতে অজুহাত খুঁজছে। নির্বাচন কমিশন মিডিয়া রিপোর্ট ও টিভি সম্প্রচারের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে এর মানে কি এই যে ভোটকেন্দ্রের ভেতর পর্যন্ত মিডিয়ার প্রবেশাধিকার ছিল, যা নিয়ম অনুযায়ী অসম্ভব, বিশেষ করে যখন প্রতিটি বুথ কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের কারণে কার্যত ছাউনিতে পরিণত হয়েছিল?’’
‘भाजपा झूठ की सोन पपड़ी है!’ जो एक झूठ की परत पर, दूसरे झूठ की परत चढ़ाती है।
बंगाल के फाल्टा निर्वाचन क्षेत्र में दुबारा चुनाव कराने का फ़ैसला बता रहा है कि भाजपा अपनी बेहद शर्मनाक हार से चेहरा झुपाने के लिए बहाना ढूँढ रही है। चुनाव आयोग ने मीडिया रिपोर्ट व टीवी प्रसारणों के…
— Akhilesh Yadav (@yadavakhilesh) May 3, 2026
বাংলায় বুথ দখলের প্রসঙ্গ তুলে অখিলেশের দাবি, ‘‘নির্বাচন কমিশন তো বুথ দখলের তথাকথিত আশঙ্কাও প্রকাশ করেছে, তাহলে কি ধরে নিতে হবে যে সেখানে নিযুক্ত অবজারভারদের ভূমিকাই সন্দেহজনক? সবার আগে তাঁদেরই বরখাস্ত করা উচিত। সাধারণ মানুষ এমনও বলছে, যদি সত্যিই কোনও অনিয়ম হয়ে থাকে, তবে পুনর্নির্বাচনের খরচ সেইসব কর্মকর্তাদের থেকেই আদায় করা হোক, যাঁদের গাফিলতি বা দুর্নীতিপূর্ণ আচরণের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’’
‘‘তবে মানুষ জানে, সত্যিই যদি কোনও গরমিল হত, তাহলে এতক্ষণে শত শত ভিডিও সামনে চলে আসত। এটি বিজেপির তৈরি করা আরেকটি মিথ্যার স্তর ছাড়া কিছুই নয়। বিজেপি যতই ষড়যন্ত্র করুক না কেন, জনগণ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসকে ২৩৪টি আসনে এগিয়ে দিয়েছে। ফলাফল বদলানোর বিজেপির প্রতিটি চেষ্টা তৃণমূল কংগ্রেসের সচেতন ও সতর্ক কর্মীরা ব্যর্থ করে দেবে’’, লিখেছেন অখিলেশ৷ পাশাপাশি সচেতন কর্মীদের কাছে অখিলেশের আবেদন-
‘‘হাতে যতক্ষণ পর্যন্ত জয়ের প্রমাণ নেই,
ততক্ষণ সতর্ক থাকুন, বিশ্রাম নয়!’’
Kolkata,West Bengal
