*রাত পোহালেই বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। কে জিতবেন, কে পরাজিত হবেন? তা বোঝা যাবে আর কয়েক ঘণ্টা পরেই। তবে নিরুত্তাপ অধীর। দীর্ঘ ৪০ বছরের ‘সক্রিয়’ রাজনৈতিক জীবনে বহু নির্বাচনের ফলাফল তিনি দেখেছেন। টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের অঙ্ক, বুথফেরত সমীক্ষা নিয়ে জল্পনা, সবই তাঁর কাছে চেনা ছবি। কিন্তু এবার, ২০২৬-এর বিধানসভা ভোটের ফল ঘোষণার আগের দিন একেবারেই অন্য মেজাজে ধরা দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা এবছরের রাজ্য বিধানসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।
