বাংলাজুড়ে বিজেপি ঝড়৷ সেই ঝড়ে বহু তৃণমূল হেভিওয়েট প্রার্থী হেরে গেলেন৷ সেই তালিকায় রয়েছেন রাজ চক্রবর্তী৷ বাংলার জনপ্রিয় পরিচালক রাজ ২০২১ এ এই আসন থেকে জয়ী হন৷ তবে এবার তিনি বিজেপির কৌস্তব বাগচীর কাছে অনেক ভোটে পিছিয়ে রয়েছেন৷ ৭ রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থীর থেকে প্রায় ১৩হাজার ভোটে পিছিয়ে রাজ৷ এদিন গণনা শুরুর থেকেই পিছিয়ে পড়ার ইঙ্গিত আসছিল। সেই ব্যবধান আরও স্পষ্ট হয়। এরপর হার বুঝতে পেরে গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান রাজ চক্রবর্তী। আর বেরিয়ে যাওয়ার মুহূর্তে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়৷ তাঁকে কাদা-ঘুঁটে ছোড়া হয় বলেও অভিযোগ৷