Last Updated:
EIMPA: মঙ্গলবার কলকাতার ইম্পা-র অফিসে ধুন্ধুমার কাণ্ড। প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্তের পদত্যাগ চাইছেন বিক্ষোভকারীরা।
কলকাতা: রাজনীতিতে বদল আসতেই তোলপাড়। মঙ্গলবার কলকাতার ইম্পা-র অফিসে ধুন্ধুমার কাণ্ড। প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্তের পদত্যাগ চাইছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি, ইম্পাকে তৃণমূল মুক্ত করতে হবে।
এতদিন তারা মুখ বুজে ছিলেন। কিন্তু সরকার বদল হওয়ার পর তারা মুখ বুজে থাকবেন না। অন্যদিকে ইম্পা-র সভাপতি পিয়া সেনগুপ্তের দাবি এই বিক্ষোভের পিছনে রাজনীতি জড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই রাজনীতিতে বদল আসতেই গতকাল ইম্পা অফিসে বিক্ষোভকারীরা গেরুয়া আবির খেলেছেন।
ইম্পা একটা অরাজনৈতিক সংগঠন। তিনি সকল সদস্যের দ্বারা নির্বাচিত চেয়ারম্যান। ২০২৭ পর্যন্ত তার মেয়াদ। তার আগে তিনি কোনওভাবেই পদত্যাগ করবেন না। অন্যদিকে স্ক্রিনিং কমিটির সদস্য শতদীপ সাহা-সহ একাধিক ডিস্ট্রিবিউটর ও প্রযোজক পিয়া সেনগুপ্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন।
তারা বলছেন, মিটিং ডাকতে হবে এবং ইম্পাকে তৃণমূল মুক্ত করতে হবে। অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের কোনও প্রভাব ইম্পা-র অফিসে থাকবে না। আগামী দিনে কীভাবে চলবে স্ক্রিনিং কমিটি, কোন ক্যালেন্ডার অনুযায়ী মুক্তি পাবে ছবি, সেই নিয়েই আলোচনায় বসতে চায় ইন্ডাস্ট্রির কিছু ব্যক্তিত্ব। তবে এখানেই নারাজ পিয়া সেনগুপ্ত৷
Kolkata,West Bengal
