Last Updated:
পালাবদলের পরেই টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র মনোভাব। কী বললেন প্রসেনজিৎ?
কলকাতা: বাংলায় পালাবদলের হাওয়ায় ঘাসফুল বদলে ফুটেছে পদ্মফুল। ২০২১ এর ভোটের ফল প্রায় উল্টে গিয়েছে। ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসন জিতেছে বিজেপি, ৮০টি আসন জিতেছে তৃণমূল। এই টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এবার জয়ী হয়েছেন বিজেপির পাপিয়া অধিকারী। ২০০৬ সাল থেকে এই কেন্দ্রে জিতে আসছিলেন তৃণমূলের অরূপ বিশ্বাস। তৃণমূলের দাপুটে নেতা অরূপ বিশ্বাস এবার উড়ে গেলেন গরুয়া ঝড়ে৷ হেরে গেলেন পাপিয়া অধিকারীর কাছে৷ পালাবদলের পরেই টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র মনোভাব। কী বললেন প্রসেনজিৎ?
এদিন ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি দীর্ঘ বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সাথে অভিনয় করে আসছি এবং আগামীদিনেও ঠিক একইভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীত অনুরোধ— দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রঙ লাগাবেন না। আমি কাউকে ফোন করিনি; বরং আমার ছোট ভাই ফোন করেছিল আমাকে। বড় দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি কেবল সেই টুকুই পালন করেছি। এর সাথে রাজনীতির কোনো যোগসূত্র নেই।’ (মূল পোস্টের বানান অপরিবর্তিত)
এদিকে টালিগঞ্জের মতো হেভিওয়েট কেন্দ্র থেকে পাপিয়া অধিকারীকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর পরই অরূপ বিশ্বাসকে চ্যালেঞ্জ ছুড়ে দেন টলিউডের ‘বিবি পায়রা’৷ পাপিয়া বলেছিলেন টালিগঞ্জ থেকে বিশ্বাস ব্রাদার্সের নাম মুছে দেব। তিনি করে দেখালেন। এবার তাঁর ইচ্ছে নিজের বিধানসভার পাশাপাশি টলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিকেও নতুন রূপ দেওয়ার। তাঁর বক্তব্য,অনেক বঞ্চনার শিকার হতে হয়েছে তাঁকে। শুধুমাত্র ‘নোংরা রাজনীতির’ কারণে ভাল ভাল কাজ হাতছাড়া হয়েছে তাঁর, এমনই অভিযোগ। পাপিয়া আরও জানান যে, দল যদি তাঁকে মন্ত্রীত্বের প্রস্তাব দেন তাহলে তাঁর পছন্দের তথ্য সংস্কৃতি দফতরই৷ তবে তিনি মনে করেন যে পুরোটাই তাঁর দল বিজেপির সিদ্ধান্ত হবে।
এই কেন্দ্রে টালিগঞ্জ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা গুরুত্ব তো রয়েছে৷ সেখানে টেকনিশিয়ান এবং ফিল্মের সঙ্গে যুক্ত কর্মীদের নানা অভাব অভিযোগ রয়েছে৷ যা নিয়ে প্রায়শই তৈরি হয় বিতর্ক৷ এবার সেই কেন্দ্রে একসময়ের নামী নায়িকা পাপিয়া অধিকারী বিজেপির প্রার্থী৷ প্রার্থী পদ পেয়েই পাপিয়া বলছিলেন, ওরা বলে’খেলা হবে খেলা হবে’…. আমরা মনে করি রাজনীতিটা কোনও খেলা নয়। এটা সচেতন ভাবে করা উচিত। শিল্প নেই, কাজ নেই, টালিগঞ্জ কেন্দ্র কোথাও যেন বৃদ্ধাশমে পরিণত হয়েছে। ফলে প্রথম থেকে যে চ্যালেঞ্জ দিয়েছিলেন তিনি, তা করে দেখালেন৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
