Last Updated:
Bahin Zamidar Bari: উত্তরবঙ্গের বুকে একাধিক নজরকাড়া ট্যুরিস্ট স্পট রয়েছে। এমনই একটি জায়গা হল প্রায় চার শতাব্দী প্রাচীন বাহিন জমিদারবাড়ি। গরমের ছুটিতে চাইলে ঘুরে আসতে পারেন।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ উত্তরবঙ্গ মানেই শুধু দার্জিলিং কিংবা কালিম্পং নয়। পাহাড় ছাড়াও উত্তরবঙ্গে ঘোরার মতো একাধিক জায়গা রয়েছে। এমনই একটি ট্যুরিস্ট স্পট হল উত্তর দিনাজপুরের শতাব্দী প্রাচীন বাহিন জমিদারবাড়ি।
রায়গঞ্জ ব্লকের ৮ নং বাহিন গ্রাম পঞ্চায়েতে অবস্থিত এই জমিদারবাড়ি। দীর্ঘদিন এটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরবর্তীতে জেলা প্রশাসনের তরফে এটি সংস্কার করে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। ধীরে ধীরে বহু পর্যটকের কাছে এই জমিদারবাড়ি নতুন ট্যুরিস্ট স্পট হিসেবে জনপ্রিয়তা অর্জন করছে।
সব মিলিয়ে, উত্তর দিনাজপুরের অন্যতম ট্যুরিস্ট স্পট হিসেবে আস্তে আস্তে বাহিন জমিদারবাড়ি উঠে আসছে। ধীরে ধীরে পর্যটকেরাও এই জায়গা সম্বন্ধে জানছেন। বিশেষত যারা পুরনো রাজবাড়ি অথবা জমিদারবাড়িতে ঘুরতে যেতে পছন্দ করেন তাঁদের আলাদাভাবে আকৃষ্ট করতে পারে প্রায় চার শতাব্দী প্রাচীন এই জমিদারবাড়ি। তাই হাতে দু-তিনদিনের ছুটি থাকলে অথবা গরমের ছুটিতে নতুন কোনও ডেস্টিনেশনে ঘুরতে যেতে চাইলে এখান থেকে ঘুরে যেতেই পারেন।
Uttar Dinajpur,West Bengal
Bahin Zamidar Bari: গরমের ছুটিতে নতুন গন্তব্য! ঘুরে আসুন ৪০০ বছর পুরনো বাহিন জমিদারবাড়ি, অন্যরকমভাবে কাটবে কয়েকটা দিন
