Last Updated:
রাজ্য বিধানসভা নির্বাচনে এবার একা লড়ে ২টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস৷ তবে তৃণমূল কোণঠাসা হয়ে পড়তেই আসরে নেমেছেন কংগ্রেস কর্মীরা৷
গেরুয়া ঝড়ে রাজ্যে কোণঠাসা ঘাসফুল৷ গত ১৫ বছরে যে কোনও নির্বাচনের পরই রাজ্যে তৃণমূলের নেতাকর্মীদের দাপট থাকত সর্বত্র৷ ২০২৬-এ সেই ছবিটাই উল্টে গিয়েছে৷ এতদিন তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের দলীয় কার্যালয় দখলের যে অভিযোগ উঠত, এবার সেই অভিযোগই উঠছে বিজেপি-র বিরুদ্ধে৷
তবে এসবের মধ্যেই সুযোগ বুঝে আসরে নেমেছেন কংগ্রেস কর্মীরাও৷ সমাজমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি পোস্টে দাবি করা হয়েছে, নদিয়া, উত্তর চব্বিশ পরগণার কয়েকটি জায়গায় নিজেদের পুরনো অফিস পুনদর্খল করেছেন কংগ্রেস কর্মীরা৷ অভিযোগ, ২০১১ সালে রাজ্যে পালাবদলের পরবর্তী সময়ে কংগ্রেসের এই অফিসগুলি দখল করে নিয়েছিল তৃণমূল৷
এবারের বিধানসভা নির্বাচনে ২টি আসনে জয়লাভ করেছে কংগ্রেস৷ কিন্তু বিজেপি-র দাপটে তৃণমূলের এতটাই কোণঠাসা অবস্থা যে সুযোগের সদ্ব্যবহার করতে দেরি করেননি কংগ্রেস কর্মীরা৷
Greatest example of BJP restoring democracy in Bengal.
Congress workers in Karim Pur, Nadia have finally reclaimed their party office from years of TMC occupation.
Rahul Gandhi continues to support Mamata TMC, while on the ground, Congress workers were struggling under TMC… pic.twitter.com/EWDeuagWOE
— Lala (@FabulasGuy) May 5, 2026
ভাইরাল হওয়া ওই পোস্টগুলিতে দাবি করা হয়েছে, নদিয়ার করিমপুরে দখল হয়ে যাওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করেছেন এলাকার কংগ্রেস কর্মীরা৷ প্রথম ভিডিওটিতে দেখা গিয়েছে, নদিয়ার নতিডাঙায় তৃণমূলের প্রতীক এবং নাম মুছে দিয়ে দলীয় কার্যালয় পুনরুদ্ধার করছেন কংগ্রেস কর্মীরা৷ ভিডিও-তে এক কংগ্রেস কর্মী দাবি করেছেন, বহু বছর ধরে তাঁদের এই কার্যালয়টি তৃণমূল দখল করে রেখেছিল৷ সেটিই পুনর্দখল করা হল৷
দ্বিতীয় একটি ভিডিও-তে দেখা গিয়েছে, করিমপুরের ওই পার্টি অফিসে তালা ভেঙে ঢুকে পড়়ছেন কংগ্রেস কর্মীরা৷ এক মহিলা কংগ্রেস কর্মীকে হাতুড়ি দিয়ে পার্টি অফিসের তালা ভাঙতে দেখা গিয়েছে৷ ভিডিও-তে জাতীয় কংগ্রেসের নামে স্লোগান দিতে শোনা গিয়েছে কংগ্রেসের কর্মী, সমর্থকদের৷
Congress workers in Jangipur, West Bengal, are finally reclaiming their party offices that TMC seized back in 2011.
Imagine the terror of TMC, yet these congressis don’t have the courage to speak against the Mamata bano! pic.twitter.com/YlfyEtB3ot
— BALA (@erbmjha) May 5, 2026
অন্য একটি একই ধরনের ভিডিও-তে উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরেও এতদিন দখল করে রাখা পার্টি অফিস তৃণমূলের হাত থেকে নিজেদের কব্জায় নিয়ে নিয়েছেন কংগ্রেস কর্মীরা৷ এই ভিডিওগুলি দেখে কেউ কেউ সমাজমাধ্যমে লিখেছেন, বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে বিজেপি৷
Kolkata,West Bengal
