Last Updated:
Siliguri Assembly Constituency Results 2026: ২০১১ সালে তৃণমূল এই কেন্দ্রে জয় পেলেও, ২০১৬ সালে ফের বামফ্রন্ট ফিরে আসে। ২০২১ সালে প্রথমবার শিলিগুড়িতে খাতা খোলে বিজেপি। শঙ্কর ঘোষ তৃণমূল প্রার্থীকে ৩৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত করে।
শিলিগুড়ি: ১৯৫১ সালে তৈরি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রটি দার্জিলিং লোকসভা আসনের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের একটি। শিলিগুড়ি পুরনিগমের ৩৩ ওয়ার্ডের ১ থেকে ৩০ এবং ৪৫ থেকে ৪৭ দার্জিলিং জেলা বাকি ওয়ার্ডগুলি জলপাইগুড়ি জেলার অংশ নিয়ে গঠিত। এই বিধানসভা পুরোপুরি শহরভিত্তিক। এবারে শিলিগুড়ির দুই প্রতিপক্ষ তৃণমূলের গৌতম দেব এবং বিজেপির শঙ্কর ঘোষ।
শিলিগুড়িকে উত্তর-পূর্ব ভারতের ‘গেটওয়ে’ বলা হয়। নেপাল, বাংলাদেশ ও ভুটানের আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি অবস্থানের কারণে শহরটির অর্থনীতি ও সংস্কৃতিতে বহুমাত্রিক প্রভাব রয়েছে। ভোটার সংখ্যার দিক থেকেও ধারাবাহিক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে এই কেন্দ্রে। ২০২৪ সালে এই কেন্দ্রে নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ৩৯ হাজারের বেশি। তার মধ্যে তফসিলি ভোটার ৮.৮৪ শতাংশ, তফসিলি উপজাতি ১.২৬ শতাংশ এবং মুসলিম ভোটার প্রায় ৬.২০ শতাংশ।
রাজনৈতিক ইতিহাসে শিলিগুড়ি একসময় ছিল বামেদের শক্ত ঘাঁটি। ১৯৭৭ থেকে ২০০৬ টানা সাতবার জয় পেয়ে CPIM শহরের রাজনীতিতে আধিপত্য বজায় রেখেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে সেই ছবি। ২০১১ সালে তৃণমূল এই কেন্দ্রে জয় পেলেও, ২০১৬ সালে ফের বামফ্রন্ট ফিরে আসে। ২০২১ সালে প্রথমবার শিলিগুড়িতে খাতা খোলে বিজেপি। শঙ্কর ঘোষ তৃণমূল প্রার্থীকে ৩৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত করে।
ভোট দেওয়ার পরিসংখ্যান দেখলে বোঝা যাবে ভোটারদের উপস্থিতির হার বরাবরই চোখে পড়ার মতো। ২০১৬ সালে ভোট পড়েছিল ৮০ শতাংশের বেশি। ২০২১ ও ২০২৪ সালেও ৭৫ শতাংশের আশেপাশে ভোটগ্রহণ হয়েছে। সাম্প্রতিক নির্বাচনে বিজেপির শক্ত অবস্থান এবং বড় ব্যবধানের জয় তৃণমূলের সামনে কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে।
Kolkata,West Bengal
Siliguri Assembly Constituency Results 2026: নিজেদের দুর্গেই অস্ত গেছে CPIM! জিতেও হারার যন্ত্রণা তৃণমূলে, শিলিগুড়ি কি ফের আস্থা রাখবে শঙ্করেই? নাকি অপেক্ষায় বড় চমক!
