Last Updated:
Indian Railways: সাত ঘন্টার মধ্যেই ব্যাপক উন্নতি ও আধুনিকীকরণ হয়েছে সম্পন্ন হয়েছে। ট্র্যাক থেকে শুরু করে সিগনালিং, ব্যাপক পরিকাঠামোগত উন্নতি হয়েছে মাত্র কয়েক ঘণ্টায়। এই বিশাল কাজ সফল করতে ৯৬৫ জন দক্ষ রেলকর্মী নিয়োজিত ছিলেন।
আসানসোল, পশ্চিম বর্ধমান: মাত্র ৭ ঘণ্টার এক সুপরিকল্পিত অভিযানে আসানসোল-ঝাঝা সেকশনে পরিকাঠামোর খোলনলচে বদলে ফেলেছেন রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা। অত্যন্ত অল্প সময়ে কীভাবে বিশাল মাপের আধুনিকীকরণ সম্ভব, পূর্ব রেলের এই মেগা ব্লক এখন তার নিদর্শন। কারণ, আসানসোল-ঝাঝা সেকশনে ৭ ঘন্টার মেগা ব্লক নিয়েছিল পূর্ব রেল।
আর এই সাত ঘন্টার মধ্যেই ব্যাপক উন্নতি ও আধুনিকীকরণ হয়েছে সম্পন্ন হয়েছে। ট্র্যাক থেকে শুরু করে সিগন্যাললিং, ব্যাপক পরিকাঠামোগত উন্নতি হয়েছে মাত্র কয়েক ঘণ্টায়। ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল, টেলিকম এবং ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন, এই চার প্রধান বিভাগের সমন্বিত প্রয়াসে আসানসোল রেল ডিভিশনের এই গুরুত্বপূর্ণ শাখায় পরিকাঠামো গত উন্নয়ন সম্ভব হয়েছে।
এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই রেলের ট্র্যাক থেকে শুরু করে অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা, প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক সংস্কারমূলক কাজ করা হয়েছে। ব্লকের প্রধান লক্ষ্য ছিল লিমিটেড হাইট সাবওয়ে-৮ এবং ১৭ নম্বর স্থানে প্রিকাস্ট বক্স ও বেস স্ল্যাব স্থাপন করা। এই বিশাল কাজ সফল করতে ৯৬৫ জন দক্ষ রেলকর্মী নিয়োজিত ছিলেন। যাঁদের পেশাদারিত্বে নির্ধারিত সময়ের মধ্যেই জটিল কাজগুলি নিখুঁতভাবে শেষ হয়েছে।
রেল বিশেষজ্ঞদের মতে, পরিকাঠামোগত এই বিশাল উন্নতির ফলে এখন থেকে এই সেকশনে ট্রেনের গতি বাড়ার পাশাপাশি যান্ত্রিক গোলযোগের আশঙ্কাও কয়েক গুণ কমে যাবে। রেল কর্তৃপক্ষের দাবি, ৭০০০ মিটার ট্র্যাক ডিস্ট্রেসিং এবং রেল রিনিউয়ালের মতো কাজগুললি সম্পন্ন হওয়ায় লাইনের স্থায়িত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। যা আগামী দিনে ট্রেন চলাচলের সুরক্ষাকে আরও জোরদার করবে। অপটিক্যাল ফাইবার ক্যাবল টেস্টিংয়ের মতো টেলিকম ব্যবস্থার আধুনিকীকরণও এই ব্লকের অন্যতম বড় সাফল্য।
পূর্ব রেলওয়ের জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি এই প্রসঙ্গে জানিয়েছেন, পরিকাঠামোকে ভবিষ্যতের উপযোগী করে তোলার লক্ষ্যেই এই বিশাল আয়োজন করা হয়েছিল। মাত্র কয়েক ঘণ্টার এই মেগা ব্লকের প্রভাবে আসানসোল-ঝাঝা সেকশনে এখন থেকে আরও দ্রুত ও নিরাপদ রেল পরিষেবা নিশ্চিত করা যাবে। আধুনিক প্রযুক্তি এবং নিপুণ পরিকল্পনার মেলবন্ধনে রেলের এই ভোলবদল আগামী দিনে যাত্রীদের সফর আরও স্বস্তিদায়ক করে তুলবে।
Asansol,Barddhaman,West Bengal
Indian Railways: মাত্র কয়েক ঘণ্টায় কামাল, ‘ফিউচার রেডি’ আসানসোল-ঝাঝা সেকশন! সিগন্যাল থেকে ট্র্যাক, আমূল ভোলবদল
