Last Updated:
Hantavirus Update: প্রমোদতরীতে প্রাণঘাতী হান্টাভাইরাসে আক্রান্ত এক ফরাসি মহিলা গুরুতর অসুস্থ এবং তাকে কৃত্রিম ফুসফুস দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্যারিসের হাসপাতালের একজন চিকিৎসক । ইতিমধ্যেই হান্টাভাইরাসে এখন পর্যন্ত মোট ১১ জন আক্রান্তের খবর পাওয়া গেছে , যার মধ্যে ৯ জনের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
প্যারিস: হান্টাভাইরাস নিয়ে ভয়াবহ আতঙ্ক তৈরি হচ্ছে ভারতেও৷ প্রমোদতরীতে প্রাণঘাতী হান্টাভাইরাসে আক্রান্ত এক ফরাসি মহিলা গুরুতর অসুস্থ এবং তাঁকে কৃত্রিম ফুসফুস দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্যারিসের হাসপাতালের একজন চিকিৎসক । ইতিমধ্যেই হান্টাভাইরাসে এখন পর্যন্ত মোট ১১ জন আক্রান্তের খবর পাওয়া গেছে , যার মধ্যে ৯ জনের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
ইতিমধ্যেই ক্রুজটিতে থাকা তিনজন মারা গেছেন, যাঁদের মধ্যে এক ডাচ দম্পতিও রয়েছেন । স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, দক্ষিণ আমেরিকা ভ্রমণের সময় তারাই প্রথম এই ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন। বিচাট হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা.জেভিয়ার লেস্কিউর বলেছেন, “প্যারিসে চিকিৎসাধীন ফরাসি যাত্রীটি এই রোগের একটি গুরুতর রূপে আক্রান্ত, যা তার ফুসফুস ও হৃদপিণ্ডে প্রাণঘাতী সমস্যা সৃষ্টি করেছে।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক বলেছেন, প্রমোদতরীটির শুধুমাত্র যাত্রী বা নাবিকদের মধ্যেই নিশ্চিত এবং সন্দেহভাজন সংক্রমণের খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, “এই মুহূর্তে বড় আকারের কোনও প্রাদুর্ভাবের শুরুর লক্ষণ দেখা যাচ্ছে না। তবে অবশ্যই পরিস্থিতি পরিবর্তিত হতে পারে এবং আগামী সপ্তাহে বাড়তে পারে রোগীর সংখ্যা।”
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, ‘সর্বশেষ যে ব্যক্তি সংক্রমিত বলে নিশ্চিত হওয়া গেছে, তিনি একজন স্প্যানিশ যাত্রী। জাহাজ থেকে সরিয়ে নেওয়ার পর তার হান্টাভাইরাস পরীক্ষা পজিটিভ আসে। ওই যাত্রীকে মাদ্রিদের একটি সামরিক হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রমোদতরীতে এটিই প্রথম হান্টাভাইরাসের প্রাদুর্ভাব । যদিও হান্টাভাইরাসের কোনও প্রতিষেধক বা টিকা নেই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা শুরু করলে বাঁচার সম্ভাবনা বেশি।’
Kolkata,West Bengal
