Last Updated:
Agnimitra Paul: সম্পূর্ণ অরাজনৈতিক এক পরিবার থেকে উঠে এসে সাফল্যের শিখরে পৌঁছেছেন অগ্নিমিত্রা পল। মেয়ের সেই অদম্য লড়াইয়ের গল্প শোনালেন গর্বিত বাবা। জানিয়ে দিলেন, মেয়ের কাজে সব সময় পাশে থাকতে চান তিনি। সাহায্য করতে চান নিজের অভিজ্ঞতা দিয়ে।
আসানসোল, পশ্চিম বর্ধমান: চিকিৎসক বাবার কাছে তিনি আজও সেই ছোট্ট ‘অগ্নিমিত্রা’। কিন্তু আজ তাঁর পরিচয়ে যুক্ত হয়েছে নতুন মাত্রা। তিনি রাজ্যের মন্ত্রী। সম্পূর্ণ অরাজনৈতিক এক পরিবার থেকে উঠে এসে সাফল্যের শিখরে পৌঁছেছেন অগ্নিমিত্রা পল। মেয়ের সেই অদম্য লড়াইয়ের গল্প শোনালেন গর্বিত বাবা। জানিয়ে দিলেন মেয়ের কাজে সব সময় পাশে থাকতে চান তিনি।
শহরের নামকরা শিশু বিশেষজ্ঞ ডঃ অশোক রায় জানান, তাঁদের পরিবারে এর আগে কারোর সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিল না। তাঁর কথায়, ‘মেয়ে ছোটবেলা থেকেই ছিল ভীষণ ‘কাজ পাগল’। কোনও কিছু করবে বলে একবার জেদ ধরলে, তা শেষ না করে হাল ছাড়তেন না। ফ্যাশন ডিজাইনিং থেকে রাজনীতির ময়দান, যে কোনও ক্ষেত্রেই অগ্নিমিত্রার ফোকাস এবং ডিটারমিনেশন ছিল চোখে পড়ার মতো।’
ডঃ রায়ের কথায়, “আমি পেশায় চিকিৎসক, তাই শিশু ও মায়েদের স্বাস্থ্য ও তাঁদের সমস্যার দিকগুলি আমি ভাল বুঝি। সেই অভিজ্ঞতার নিরিখে আমি অগ্নিমিত্রাকে প্রয়োজনীয় পরামর্শ দেব, যাতে ও প্রশাসনিক কাজে আরও সূক্ষ্মভাবে নজর দিতে পারে।” আসানসোলের সাধারণ ঘরের মেয়ে হয়েও তাঁর কাজের প্রশংসা আজ বিদেশের বন্ধু-বান্ধবদের মুখেও।
Asansol,Barddhaman,West Bengal
Agnimitra Paul: মন্ত্রী অগ্নিমিত্রাকে এবার নিজের অভিজ্ঞতার ঝুলি উজাড় করে দিতে চান চিকিৎসক বাবা, শোনালেন মেয়ের অদম্য লড়াইয়ের গল্প
