Last Updated:
Birbhum Inspiring Story: বীরভূমের মৌ দত্ত মাধ্যমিকে ৬৪০ নম্বর পেয়েও এখন বিজ্ঞানের খরচ জোগানোই তার পরিবারের কাছে বড় চ্যালেঞ্জ। এক মেধাবী ছাত্রীর স্বপ্ন বাঁচাতে এগিয়ে আসবে কি সমাজ?
তাঁতিপাড়া, বীরভূম: স্বপ্ন দেখার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় পাহাড়প্রমাণ জেদ আর মেধার। সেই জেদকে সঙ্গী করেই প্রতিকূলতার সমুদ্র জয় করেছে বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া আইটি গার্লস হাই স্কুলের ছাত্রী মৌ দত্ত। এবছর মাধ্যমিকে ৬৪০ নম্বর পেয়ে মৌ প্রমাণ করে দিয়েছে যে, দারিদ্র্য মেধাকে আটকে রাখতে পারে না। কিন্তু সাফল্যের এই রঙিন পাতায় আজ বিষাদের ছায়া ফেলেছে চরম অনিশ্চয়তা।
তিন বছর আগে বাবাকে হারিয়েছে মৌ। মা সামান্য তাঁত বুনে কোনওমতে দুই মেয়ে ও শাশুড়ির অন্নসংস্থান করেন। যে পরিবারে প্রতিদিনের খাবার জোগাড় করাই এক কঠিন সংগ্রাম, সেখানে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করাটা যেন এক বিলাসিতা। মৌয়ের দুচোখ ভরা স্বপ্ন, সে বিজ্ঞান নিয়ে পড়বে, বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু বইখাতা আর টিউশন খরচের খরচ মেটানোর সামর্থ্য কি আছে এই নিঃস্ব পরিবারের?
Birbhum,West Bengal
