Last Updated:
Cooch Behar News: জানা গিয়েছে, রোজকার মতো গতকাল রাতেও অন্যান্য বাসের সঙ্গে এই বাসটি রেখে গিয়েছিলেন চালক ও সহকারী। আজ সকালে দেখা যায় সেটি উধাও হয়ে গিয়েছে।
তুফানগঞ্জ, কোচবিহারঃ কোচবিহারের তুফানগঞ্জে আস্ত বাস চুরি। তুফানগঞ্জ শহর বেসরকারি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। গায়েব হয়ে গিয়েছে একটি ৩২ সিটের বেসরকারি বাস। এই নিয়ে শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাস চুরির ঘটনাটি ঘটেছে। প্রত্যেকদিনের মতো গতকাল রাতেও শহরের বেসরকারি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অন্যান্য বাসের সঙ্গে এই বাসটি রেখে যান চালক ও সহকারী। তবে বুধবার সকালে দেখা যায়, অন্যান্য বাস থাকলেও এই বাসটি নেই। এই ঘটনা ঘিরে শহর জুড়ে জোর চাঞ্চল্য ছড়ায়।
জানা যাচ্ছে, বেসরকারি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চুরির ঘটনা এই প্রথম নয়। এর আগে কখনও তেল চুরি, কখনও আবার গাড়ির ব্যাটারি চুরি হয়েছে। তবে আস্ত বাস চুরির ঘটনা কার্যত বেনজির। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বাসের মালিকপক্ষ তুফানগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন। শুরু হয়েছে তদন্ত।
এই বিষয়ে অন্য একটি বাসের চালক জানান, এর আগে এই এলাকা থেকে গাড়ির টায়ার, তেল, ব্যাটারি চুরি হয়েছে। তবে কখনও এভাবে আস্ত বাস চুরি হয়নি।
বাস চুরি প্রসঙ্গে বাস মালিক সমিতির এক সদস্য বলেন, “আমরা যতটুকু জানতে পেরেছি, মোট ৩টে বাস টার্গেট করা হয়েছিল। তবে এর মধ্যে দু’টো গাড়ি স্টার্ট করতে পারেনি। কিন্তু এই গাড়িটি স্টার্ট করতে পারায় এটি নিয়ে চম্পট দেয়”।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
Cooch Behar News: গাড়ি-বাইক অতীত! এবার আস্ত বাস চুরি, রাতের অন্ধকারে তুফানগঞ্জে দুঃসাহসিক কাণ্ড, চাঞ্চল্য এলাকায়
