Last Updated:
Fuel Crisis : টানা ২২ ঘণ্টা ধরে দেশটি ঘন অন্ধকারে ডুবে রয়েছে এবং পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানকার সরকার কার্যত অসহায় হয়ে পড়েছে। সেই দেশটির নাম হল কিউবা।
হাভানা : ইরান-আমেরিকা সংঘাতের মধ্যে বহু দেশ তেলের সঙ্কটে ভুগছে। অনেক দেশে জ্বালানির দাম বেড়েছে। ওয়ার্ক ফ্রম হোমের মতো নিয়ম চালু হচ্ছে। এই চরম পরিস্থিতির মধ্যেই একটি দেশে পেট্রোল-ডিজেল পুরোপুরি শেষ হয়ে গেছে।
টানা ২২ ঘণ্টা ধরে দেশটি ঘন অন্ধকারে ডুবে রয়েছে এবং পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানকার সরকার কার্যত অসহায় হয়ে পড়েছে। সেই দেশটির নাম হল কিউবা।
এই মুহূর্তে কিউবার উপর যেন বিপদের পাহাড় ভেঙে পড়েছে। গত কয়েক দশকে দেশটি বহু সংকট দেখেছে। কিন্তু এবারের জ্বালানি সংকটকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। দেশে পেট্রোল ও ডিজেলের মজুত সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ায় দৈনন্দিন জীবন পুরোপুরি থমকে গেছে।
হাসপাতাল থেকে স্কুল—সব জায়গাতেই চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সবচেয়ে ভয়ের বিষয় হল, এই সংকটের আপাতত কোনও সমাধান চোখে পড়ছে না। কিউবার মন্ত্রী ভিসেন্তে দে লা ও লেভি বলেছেন, “আমাদের কাছে আর এক ফোঁটাও ডিজেল বা ফুয়েল অয়েল অবশিষ্ট নে।”
রাজধানী হাভানার জৌলুস এখন অনেকটাই ম্লান হয়ে গেছে। শহরের বহু এলাকায় দিনে টানা ২২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এর অর্থ, সেখানকার শিশুরা মোমবাতির আলোয় পড়াশোনা করছে, হাসপাতালগুলোতে যন্ত্র চালু রাখতে হিমশিম খেতে হচ্ছে এবং এমনকী পানীয় জলের সরবরাহও ব্যাহত হয়েছে।
কিউবার এই পরিস্থিতির পিছনে আমেরিকার বড় ভূমিকা রয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প একটি কঠোর নির্দেশ জারি করেছিলেন। বলা হয়েছিল, যে দেশ কিউবায় তেল পাঠাবে, আমেরিকা তাদের উপর বড় অঙ্কের জরিমানা চাপাবে। এর ফলে মেক্সিকো ও ভেনেজুয়েলার মতো দেশ, যারা বহু বছর ধরে কিউবাকে সাহায্য করছিল, তারাও পিছিয়ে যায়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
