Last Updated:
Palm Leaf Hand Fan: এসি বা কুলারের যুগেও বাঁকুড়ার জঙ্গলমহলে অমলিন তালপাতার হাতপাখার কদর। মাত্র ২৫ টাকায় এই পাখা বিক্রি করে আজও লোকশিল্পকে বাঁচিয়ে রেখেছেন কালাচাঁদ মল্লিকরা।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাংলার ঐতিহ্য তালপাতার হাতপাখা। বাঁকুড়ার জঙ্গলমহলে আজও জীবিত রয়েছে এই শিল্প। বাঁকুড়ার খাতড়ার বাসিন্দা প্রত্যন্ত জঙ্গলমহলের অধিবাসী কালাচাঁদ মল্লিক সাইকেলে করে এই পাখা বিক্রি করেন প্রতিদিন। বিক্রি নেই, তবুও যেন শিল্প বাঁচিয়ে রাখার তাগিদ। জঙ্গলমহলের কিছু পিছিয়ে পড়া সম্প্রদায় এই পাখা তৈরি করেন। তারপর সেই পাখাগুলি বিক্রি করা হয় কালাচাঁদ বাবুর মতো বহু বিক্রেতার কাছে। তপ্ত বাঁকুড়ার গরমে তারা পৌঁছে যান বিভিন্ন জায়গায়। ২৫ টাকা করে বিক্রি হয় এই পাখাগুলি।
সারাদিনে ৫০ টা পাখা বিক্রি করতে ঘাম ছুটে যায়। আবার বাজার থাকলে বিক্রি হয়ে যায় দেড়শ’র কাছাকাছি। এক একটি পাখা তৈরি করতে সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট। কিছু কিছু পাখার উপরে থাকে সুন্দর নকশা কাটা ডিজাইন। সকালবেলা উঠে পাতা সংগ্রহ করে, তারপর সেই পাতাকে ব্যবহার করে তৈরি করা হয় তালপাতার পাখা। জঙ্গলমহলে তালগাছের অভাব নেই। গাছের পরে যাওয়া পাতাকে ব্যবহার করে জীবিকা খুঁজে নিয়েছে বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলের মানুষ। আর সেই তাগিদ থেকেই, আজও জীবিত আছে তালপাতার পাখা।
Bankura,Bankura,West Bengal
Palm Leaf Hand Fan: ২৫ টাকায় বাংলার ঘরোয়া আরাম! এসি, কুলারের যুগেও ফুরায়নি কদর, পেটের টানে তালপাতার হাতপাখা আজও বেঁচে জঙ্গলমহলে