Last Updated:
খাস দেশের রাজধানীতে ফের ধর্ষণের ঘটনা! নির্ভয়ার স্মৃতি উসকে দিয়ে ফের চলন্ত বাসে গণধর্ষণের অভিযোগ সামনে এল। অভিযোগ তুললেন এক মহিলা। এই ঘটনায় ওই বাসের চালক এবং কন্ডাক্টরকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, ওই মহিলাকে এক বেসরকারি বাসে তুলে নিয়ে গিয়ে বারংবার গণধর্ষণ করা হয়। আর এই সময় ওই বাসটিকে প্রায় ৭ কিলোমিটার ঘুরপথে নিয়ে যাওয়া হয়। আর ওই সময়েই তাঁকে বারংবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি গত রাত অর্থাৎ বুধবার দিল্লির রানিবাগ এলাকায় ঘটেছে।
নয়াদিল্লি: খাস দেশের রাজধানীতে ফের ধর্ষণের ঘটনা! নির্ভয়ার স্মৃতি উসকে দিয়ে ফের চলন্ত বাসে গণধর্ষণের অভিযোগ সামনে এল। অভিযোগ তুললেন এক মহিলা। এই ঘটনায় ওই বাসের চালক এবং কন্ডাক্টরকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, ওই মহিলাকে এক বেসরকারি বাসে তুলে নিয়ে গিয়ে বারংবার গণধর্ষণ করা হয়। আর এই সময় ওই বাসটিকে প্রায় ৭ কিলোমিটার ঘুরপথে নিয়ে যাওয়া হয়। আর ওই সময়েই তাঁকে বারংবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি গত রাত অর্থাৎ বুধবার দিল্লির রানিবাগ এলাকায় ঘটেছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ৩০ বছরের এক শ্রমজীবী মহিলা। মঙ্গলপুরীর কাছে একটি কারখানায় কাজ সেরে গভীর রাতে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক যুবকের কাছে সময় জানতে চেয়েছিলেন ওই মহিলা।
এদিকে গতরাতের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিরোধী আম আদমি পার্টিকে নিশানা করেছে দিল্লির বিজেপি সরকার এবং লেফটেন্যান্ট জেনারেল। দিল্লির নারী সুরক্ষার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধী আম আদমি পার্টিও।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
