Last Updated:
বুধবার ভয়াবহ ঝড়ে তছনছ হয়ে গেছে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল। প্রবল ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টিতে মুহূর্তে বিপর্যস্ত হয়ে পড়ে একাধিক জেলা। ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার প্রবল ঝড়ে উপড়ে যায় গাছ, ভেঙে পড়ে বাড়ির দেওয়াল, উড়ে যায় টিনের ছাউনি।