Last Updated:
Petrol, Diesel Prices Hiked: দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের। দেশের চারটি মহানগরে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৩ টাকা করে বৃদ্ধি করা হল। শুক্রবার, ১৫ মে থেকেই এই বর্ধিত দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।
কলকাতা: ভারতে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় এক লাফে ৩.২৯ টাকা বেড়েছে পেট্রোলের দাম। আজ, শুক্রবার থেকেই কলকাতায় পেট্রোল বিকোচ্ছে ১০৮.৭৪ টাকা প্রতি লিটার দরে। ডিজেল বিকোচ্ছে ৯৫.১৩ টাকা প্রতি লিটার দরে। শুক্রবার সকাল ৬টা থেকেই পেট্রোল ও ডিজেল নতুন দামে ৷ দেশ জুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে।
আগে কলকাতায় পেট্রোলের দাম ছিল ১০৫.৪১ টাকা। এখন ৩.৩৯ টাকা বেড়ে হয়েছে ১০৮.৭০ টাকা। ডিজেলের দাম ছিল ৯২.০২ টাকা ৷ যা শুক্রবার বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৫.১৩ টাকা ৷
আমেরিকা-ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী ক্রুড অয়েল সরবরাহে বিঘ্ন ঘটার পর কেন্দ্রীয় সরকার শুক্রবার পেট্রোল আর ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ৩ টাকা বাড়িয়েছে ।
দেশের মেট্রো শহরগুলিতে পেট্রোলের দাম (লিটার প্রতি) একনজরে-
দিল্লি- 97.77 (+3.00)
কলকাতা- 108.74 (+3.29)
মুম্বই- 106.68 (+3.14)
চেন্নাই- 103.67 (+2.83)
দেশের মেট্রো শহরগুলিতে ডিজেলের দাম (লিটার প্রতি) একনজরে-
দিল্লি- 90.67 (+3.00)
কলকাতা- 95.13 (+3.11)
মুম্বই- 93.14 (+3.11)
চেন্নাই- 95.25 (+2.86)
সম্প্রতি দেশবাসীর কাছে জ্বালানি সাশ্রয় করার আবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবারও একই আবেদন করেন তিনি। আর তার পরের দিনেই বাড়ানো হল পেট্রোল এবং ডিজেলের দাম। এর ফলে দিল্লিতে পেট্রোলের দাম লিটারে ৩টাকা বেড়ে হচ্ছে ৯৭.৭৭ টাকা। কলকাতায় এই দাম হচ্ছে ১০৮.৭৪ টাকা, মুম্বইয়ে ১০৬.৬৮ টাকা এবং চেন্নাইয়ে ১০৩.৬৭ টাকা।
তেল বিপণন সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় সংঘাত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার জেরেই ব্যারেলপ্রতি ক্রুড অয়েলের দাম ১০২ ডলারে পৌঁছে গিয়েছে। কয়েকদিন ধরেই জ্বালানির দাম বৃদ্ধির জল্পনা চলছিল। অবশেষে সেই আশঙ্কাই বাস্তব হল।
Kolkata,West Bengal
