Last Updated:
South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের পোলের হাট এলাকায় একটি ট্রাক থেকে ১৮টি উট উদ্ধার করল পুলিশ। মধ্যপ্রদেশ থেকে নিয়ে আসা এই উটগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান।
মন্দিরবাজার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: প্রচণ্ড গরমের উত্তাপে জ্বলছে এলাকা। তার মধ্যেই মন্দিরবাজারে উট এসেছে। এই খবর পেয়েই মন্দিরবাজার থানার পুলিশ এলাকায় পৌঁছয়। এক এক করে ১৮ টি উট উদ্ধার করে পুলিশ। উটগুলিকে নিয়ে আসা হয়েছে থানায়। উটগুলিকে চুরি করে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। এমনিতেই উট পাচার করা অপরাধ। রাজস্থানে সংরক্ষণের জন্য নিয়ম রয়েছে। ফলে এই সমস্ত বিষয় মাথায় রেখে উট ভর্তি ট্রাক আটক করা হয়েছে।
এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় ঘটনাস্থল থেকেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ওই দুই ব্যক্তির নাম রোহিত কুমার ও আনসুল যাদব। তাদের বাড়ি উত্তরপ্রদেশে বলে জানা গিয়েছে। ওই ব্যক্তিরা উটগুলি মধ্যপ্রদেশ থেকে ট্রাকে করে নিয়ে এসেছিল।
South Twenty Four Parganas,West Bengal
South 24 Parganas News: তীব্র গরমে মন্দিরবাজারে মরুভূমির উটের সারি! খবর পেতেই অ্যাকশন, পুলিশের কাজে খুশি স্থানীয়রা
