Last Updated:
CNG Price Hike : দেশজুড়ে আবারও বাড়ল জ্বালানির দাম। পেট্রোল-ডিজেলের পর এবার সিএনজির দামও কেজি প্রতি ২ টাকা বেড়েছে। দিল্লি-এনসিআর-সহ বিভিন্ন শহরে কার্যকর হয়েছে নতুন দাম। দেখে নিন কোথায় কত দাম হয়েছে CNG-র।
পেট্রোল ও ডিজেলের পর সিএনজি ৷ ইরান সংকটের মাঝেই তেল ও গ্যাস সংস্থাগুলি অবশেষে দাম বাড়ল সিএনজির । শুক্রবার থেকে সিএনজির দাম কেজি প্রতি ২ টাকা বেড়েছে। দিল্লিতে সিএনজির নতুন দাম হয়েছে কেজি প্রতি ৭৯.০৯ টাকা। রাজধানী দিল্লির পাশাপাশি জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর)-এও সিএনজির দাম বৃদ্ধি করা হয়েছে। ১৫ মে সকাল থেকেই নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ এবং গুরগাঁওতেও সিএনজির দাম কেজি প্রতি ২ টাকা বাড়ানো হয়েছে।
জ্বালানি সাশ্রয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানের পর কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরি এবং আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রাও তেল ও গ্যাসের দাম বাড়ানোর পক্ষে মত দিয়েছিলেন। তাঁরা স্পষ্ট জানিয়েছিলেন, তেল সংস্থাগুলির উপর বাড়তে থাকা আর্থিক চাপের কারণে দীর্ঘদিন দাম বৃদ্ধি আটকানো সম্ভব নয়। এরপর শুক্রবার সকালে প্রথমে পেট্রোল ও ডিজেলের দাম ৩ টাকারও বেশি বাড়ানো হয় এবং তারপর সিএনজির দামও বৃদ্ধি করা হয়।
সব গ্যাস সংস্থাই নতুন দাম কার্যকর করল ৷ দিল্লি-এনসিআর ছাড়াও দেশের অন্যান্য শহরেও সিএনজির দাম কেজি প্রতি ২ টাকা বেড়েছে। আসলে ভারত তার মোট প্রয়োজনের প্রায় ৬০ শতাংশ প্রাকৃতিক গ্যাস আমদানি করে। ইরান সংকটের কারণে গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। এর জেরেই আইজিএল, এমজিএল-সহ অন্যান্য গ্যাস সংস্থাগুলি দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
সংস্থাগুলির দাবি, আমদানির খরচ অনেক বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই সেই অতিরিক্ত চাপ গ্রাহকদের উপর চাপাতে হচ্ছে। সিএনজির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং পশ্চিম এশিয়ার চলমান সংকটজনিত সরবরাহ উদ্বেগের কারণে দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি সর্বোচ্চ ৩.৬০ টাকা পর্যন্ত বেড়েছে। এই নতুন মূল্যবৃদ্ধির ফলে একাধিক রাজ্যে জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে দক্ষিণ ও পূর্ব ভারতের শহরগুলিতে রাজ্যস্তরের বেশি কর ও শুল্কের কারণে সাধারণ মানুষের উপর বাড়তি চাপ পড়েছে।
Kolkata,West Bengal
