Last Updated:
PM Modi: নেদারল্যান্ডসের পর রবিবার সুইডেনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সুইডেনের গথেনবার্গ শহরে পৌঁছবেন মোদি৷ ইউরোপের ৬ টি দেশ এবং পশ্চিম এশিয়া সফরে তৃতীয় ধাপে সুইডেনে পৌঁছবেন মোদি
গথেনবার্গ: নেদারল্যান্ডসের পর রবিবার সুইডেনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সুইডেনের গথেনবার্গ শহরে পৌঁছবেন মোদি৷ ইউরোপের ৬ টি দেশ এবং পশ্চিম এশিয়া সফরে তৃতীয় ধাপে সুইডেন যাচ্ছেন তিনি৷ এই সফরের মূল লক্ষ্য ভারত-সুইডেনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুসংগঠিত করা৷ দুই দেশের প্রযুক্তিগত এবং অর্থনৈতিক অংশীদারিত্ব আরও বাড়ানও উদ্দ্যেশ্য৷
এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন। পাশাপাশি সুইডিশ শিল্পপতিদের সঙ্গে বৈঠক এবং ভারতের গ্রিন ট্রানজিশন, ‘ডিজিটাল ইনোভেশন’ ও প্রতিরক্ষা প্রযুক্তি ক্ষেত্রে সুইডেনকে গুরুত্বপূর্ণ ‘পার্টনার’ হিসেবে তুলে ধরার প্রচেষ্টাও থাকবে বলেই জানা গিয়েছে৷ ১৭ থেকে ১৮ মে পর্যন্ত প্রধানমন্ত্রী মোদির সুইডেন সফর চলবে। গথেনবার্গে মূল দ্বিপাক্ষিক বৈঠক ও ব্যবসায়িক ফোরামের আয়োজন করা হবে।
সুইডিশ কর্মকর্তাদের মতে, গথেনবার্গ দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী মোদি প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এরপর বাণিজ্য, বিনিয়োগ ও উদীয়মান প্রযুক্তি নিয়ে প্রতিনিধি পর্যায়ের আলোচনা হবে।
সুইডেনের পর ১৮ থেকে ১৯ মে প্রধানমন্ত্রী মোদি নরওয়ে সফরে যাবেন। সেখানে তিনি তৃতীয় ইন্ডিয়া-নর্ডিক সামিটে অংশ নেবেন এবং অসলোতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী মোদির নরওয়ে সফরের আগে নরওয়েতে ভারতের রাষ্ট্রদূত গ্লোরিয়া গ্যাংটে জানিয়েছেন, মহাকাশ, স্বাস্থ্য, সামুদ্রিক, প্রযুক্তি ও সবুজ শক্তি-সহ একাধিক ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “মহাকাশ, স্বাস্থ্য, সামুদ্রিক ক্ষেত্রের পাশাপাশি প্রযুক্তি, উদ্ভাবন এবং পরিচ্ছন্ন ও সবুজ প্রযুক্তিতে গবেষণা ও সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি হতে পারে।”
গ্যাংটে আরও জানান, ভারত-EFTA বাণিজ্য চুক্তির ফলে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে এবং ভারতের সামুদ্রিক ক্ষেত্রে আগ্রহ বেড়েছে। তিনি বলেন, “ভারত সম্প্রতি নতুন জাহাজ পুনর্ব্যবহার ইউনিটে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যা জাহাজ নির্মাণ শিল্পে আরও সহযোগিতা বাড়াবে।”
Kolkata,West Bengal
May 17, 2026 11:50 AM IST
