Last Updated:
রবিবার আমিরশাহীর আবুধাবিতে অবস্থিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ড্রোন হামলায় আগুন লেগেছে। এই ঘটনাকে ‘বিপজ্জনক উত্তেজনা’ বলে আখ্যা দিয়েছে UAE।
নয়াদিল্লি: সংযুক্ত আরব আমিরশাহীর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা। ভয়ঙ্কর এই হামলায় আগুন ধরে গিয়েছে বারাকা পরমাণু কেন্দ্রটিতে। জানা যাচ্ছে, ওই পরমাণুকেন্দ্রের বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরকে নিশানা করে হামলা চালায়টি। হামলায় হতাহতের কোনও ঘটনা না ঘটলেও, তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছিল। যদিও ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেশন (FANR) বিবৃতি জারি করে জানিয়েছে, হামলার পর ওখানকার তেজস্ক্রিয় নিরাপত্তার মাত্রা স্বাভাবিক রয়েছে।
সোমবার আমিরশাহীর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত ৷ একে ‘‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’’ বলে উল্লেখ করা হয়েছে এবং আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে সব পক্ষকে আবার সংলাপ ও কূটনীতিতে ফেরার আহ্বান জানিয়েছে।
বিদেশ মন্ত্রকের থেকে দেওয়া এক সরকারি বিবৃতিতে ভারত বলেছে, তারা UAE-র একমাত্র পারমাণবিক ফেসিলিটিতে হামলা নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

“ভারত বারাকাহ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আক্রমণ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এই ধরনের কাজ একেবারেই মেনে নেওয়া যায় না এবং এটা অবশ্যই বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি। আমরা জরুরি ভিত্তিতে সংযম দেখানোর এবং আবার সংলাপ ও কূটনীতিতে ফেরার আহ্বান জানাই ৷” ভারতের পক্ষ থেকে বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। রবিবার ড্রোন হামলায় বারাকাহ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাছে আগুন লাগে, যেটাকে আমিরশাহি কর্তৃপক্ষ ‘অযৌক্তিক সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছে। এই হামলার দায় কোনও গোষ্ঠী এখনও পর্যন্ত স্বীকার করেনি।
কারণ পারমাণবিক স্থাপনার ওপর কোনও হামলা বড়সড় পরিবেশগত ও মানবিক সংকট তৈরি করতে পারে। এর আগে আমিরশাহীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি হামলা প্রতিহত করলেও এবার প্ল্যান্টের বাইরে হামলা চালাতে সক্ষম হয় ড্রোনটি।
Kolkata,West Bengal
