Last Updated:
West Bardhaman News: গত শনিবার বার্নপুরের রিভারসাইড স্কুল সংলগ্ন গ্যারেজ মাঠে মেতে উঠেছিল এক ঝাঁক কিশোর। কিন্তু খেলার মাঠে ঘনিয়ে আসে চরম বিপদ। আচমকা আবহাওয়ার চরম অবনতি এবং তারপরেই তীব্র বজ্রাঘাত। প্রকৃতির রোষে মাঠের প্রাণ গিয়েছে স্কুল ছাত্রের।
আসানসোল, পশ্চিম বর্ধমান: খেলার মাঠেই মর্মান্তিক কাণ্ড। খেলতে খেলতে চলে গেল তরতাজা ছোট্ট প্রাণ। গত শনিবারের এই ঘটনা যেন এখনও ভুলতে পারছে না আসানসোল। ঘটনার খবর পেয়ে শনিবারেই হাসপাতালে ছুটে গিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। আর এই ঘটনার পর থেকে এখনও খেলার মাঠে ছেলেমেয়েকে যেতে দিতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। দু’দিন পেরিয়ে গেলেও খেলার মাঠে এই ঘটনার রেশ থেকে গিয়েছে।
উল্লেখ্য, গত শনিবার বার্নপুরের রিভারসাইড স্কুল সংলগ্ন গ্যারেজ মাঠে মেতে উঠেছিল এক ঝাঁক কিশোর। কিন্তু খেলার মাঠে ঘনিয়ে আসে চরম বিপদ। আচমকা আবহাওয়ার চরম অবনতি এবং তারপরেই তীব্র বজ্রাঘাত। প্রকৃতির এই আকস্মিক রোষে মাঠের মধ্যেই ঝলসে গিয়ে মৃত্যু হয় এক স্কুল ছাত্রের। ঘটনায় আরও এক ছাত্র গুরুতর আহত হয়। অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সমস্ত কাজ ফেলে আসানসোল জেলা হাসপাতালে ছুটে যান রাজ্যের মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত স্কুল ছাত্রের নাম শেখ ফিরোজ। ওইদিন বিকেলে খেলার সময় আচমকা আকাশ কালো করে মেঘ জমতে শুরু করে শিল্পাঞ্চলে। কিছু বুঝে ওঠার আগেই রিভারসাইড স্কুলের পাশের ওই ফুটবল মাঠে সশব্দে আছড়ে পড়ে বজ্রপাত।
জানা গিয়েছে, খেলার মাঠেই অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ে দুই কিশোর। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানেই শেখ ফিরোজকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছে মন্ত্রী অগ্নিমিত্রা পল শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে গভীর শোক প্রকাশ করেন তিনি।
Asansol,Barddhaman,West Bengal
West Bardhaman News: খেলতে খেলতে প্রাণ গেল স্কুল পড়ুয়ার, খবর পেয়ে হাসপাতালে ছুটলেন মন্ত্রী অগ্নিমিত্রা! ছোটদের মাঠে পাঠাতে বুক কাঁপছে অভিভাবকদের
