Last Updated:
CBI Arrest in Chandranath Rath Case: উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার রাজকুমার সিং, কী ভাবে হল এই দুর্ধর্ষ অভিযান? চন্দ্রনাথ রথ-খুনের ঘটনায় সিবিআইয়ের বড় সাফল্য জানুন…
মুজফ্ফরপুর: উত্তরপ্রদেশে চলছে কোনও বড় চক্র। এমনই খবর পেয়েছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা। উত্তরপ্রদেশ পুলিশ এবং সিবিআইয়ের যৌথ অভিযান হয়েছিল রবিবার। দিল্লির স্বরূপনগরে একটি বাড়িতে হানা দিয়েছিল তারা। কিন্তু রাজকুমার সিংয়ের নাগাল পাওয়া যায়নি।
কিন্তু মোবাইল ফোনের টাওয়ার লোকেট করেই অবশেষে সাফল্য। সোমবার হরিদ্বার থেকে দিল্লি হাইওয়ের একটি টোল প্লাজার কাছে ছপ্পারে অভিযুক্তকে ধরা হয়। জায়গাটি মুজফ্ফরপুর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। দিল্লি, হরিদ্বার হয়ে ওই ব্যক্তি পালাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে। তখনই গ্রেফতার করা হয় রাজকুমারকে। সিবিআই সূত্রে খবর, আগে ধৃত শার্প শুটার রাজ সিংয়ের সঙ্গে রাজকুমারের যোগসূত্র রয়েছে।
তদন্তে নেমে সিবিআই জানতে পারে যে, অপরাধ করার পর রাজকুমার সিং গ্রেফতারি এড়াতে ক্রমাগত নিজের অবস্থান বদল করছিল। শেষমেশ হরিদ্বারে গা-ঢাকা দেওয়ার পর সেখান থেকে দিল্লিতে কোনও গোপন আস্তানায় আশ্রয় নেওয়ার ছক কষেছিল সে। কিন্তু তার আগেই ছপ্পারে টোল প্লাজায় সিবিআই এবং স্থানীয় পুলিসের যৌথ তৎপরতায় তার সেই পরিকল্পনা ভেস্তে যায়।
ঘটনাক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু। অন্যদিকে, চন্দ্রনাথের খুনের তদন্তে রাজ্য পুলিশ সিট গঠন করে সুদূর উত্তরপ্রদেশ থেকে দু’জন এবং বক্সার থেকে এক ‘শার্প শুটার’কে গ্রেফতার করে। রবিবার চণ্ডীপুরে চন্দ্রনাথ রথের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে নিজে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চন্দ্রনাথের মা-কে আশ্বাস দিয়েছেন শুভেন্দু, সিবিআই এই ঘটনার রহস্যফাঁস করবে।
রৌনক দত্ত চৌধুরী
Kolkata,West Bengal
