Last Updated:
Course After HS: কলা বিভাগের পড়ুয়াদের জন্য আগামী দিনে একটি উজ্জ্বল এবং সম্মানজনক ভবিষ্যৎ গড়ে তুলতে আইন নিয়ে পড়াশোনা করার বিশেষ পরামর্শ বিশিষ্ট শিক্ষাবিদের। আর্টসের পড়ুয়াদের জন্য আইন বা ল’পড়া বর্তমান সময়ে দাঁড়িয়ে আকর্ষণীয় কেরিয়ার বিকল্প।
তবে কলা বিভাগের পড়ুয়াদের জন্য আগামী দিনে একটি উজ্জ্বল এবং সম্মানজনক ভবিষ্যৎ গড়ে তুলতে আইন নিয়ে পড়াশোনা করার বিশেষ পরামর্শ দিচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল ইসলাম। নুরুল বাবুর মতে, আর্টসের পড়ুয়াদের জন্য আইন নিয়ে পড়াশোনা বর্তমান সময়ে দাঁড়িয়ে আকর্ষণীয় কেরিয়ার বিকল্প।
আগে ধারণা ছিল, কেবল প্রথাগত ওকালতি করার জন্যই আইন পড়া হয়। কিন্তু বর্তমান কর্পোরেট যুগে এই ধারণার আমূল পরিবর্তন ঘটেছে। উচ্চ মাধ্যমিকের পর পাঁচ বছরের বিএ.এলএলবি কোর্স করার মাধ্যমে ছাত্রছাত্রীরা শুরুতেই নিজেদের পেশাদারি জীবনের ভিত শক্ত করতে পারেন। এই কোর্সে আইনের খুঁটিনাটি একসঙ্গে পড়ানো হয়, যা একজন পড়ুয়ার সামগ্রিক বিকাশ ঘটায়।
কোর্স শেষে আদালত চত্বরে প্র্যাকটিস করার গণ্ডি পেরিয়ে কর্পোরেট জগতের প্রথম সারির লিগ্যাল ফার্ম, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ব্যাঙ্কিং সেক্টরে আইনি উপদেষ্টা হিসেবে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া রয়েছে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সরকারি বিচারক হওয়ার সুযোগ। লিগ্যাল জার্নালিজম এবং বিভিন্ন সামাজিক সংস্থায় কাজের ক্ষেত্রেও আইন পাশ করা ছাত্রছাত্রীদের চাহিদা এখন আকাশছোঁয়া।
উচ্চ মাধ্যমিকের পরেই এই পাঁচ বছরের কোর্সে ভর্তি হওয়ার জন্য দেশজুড়ে জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা ‘ক্ল্যাট’ (CLAT) ছাড়াও বিভিন্ন রাজ্যভিত্তিক এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়। শিক্ষাবিদের মতে বর্তমানে রাজ্য বিশেষ করে এই শিল্পাঞ্চলের ছেলে-মেয়েদের আইন নিয়ে পড়াশোনা করার সুযোগ আরও বেড়েছে। কারণ দুর্গাপুরেই তৈরি হয়েছে একাধিক ল-কলেজ। যেখানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসছেন। ফলে হাতের কাছে রয়েছে বিশাল সুযোগ।
Durgapur,Barddhaman,West Bengal
