Last Updated:
India US defence deal: সামরিক দিক থেকে আরও শক্তিশালী হচ্ছে ভারত। ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের সামরিক চুক্তির অনুমোদন দিল আমেরিকা। এই চুক্তির মাধ্যমে ভারত পাবে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার।
ওয়াশিংটন: ভারতের সঙ্গে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের সামরিক চুক্তির অনুমোদন দিল আমেরিকা। এর মধ্যে রয়েছে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং এম৭৭৭ আল্ট্রা-লাইট হাউইটজারের জন্য সহায়তা প্যাকেজ।
AH-64E অ্যাপাচে হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণ ও সহায়তা পরিষেবার মূল্য প্রায় ১৯৮.২ মিলিয়ন ডলার। অন্যদিকে, M777A2 আল্ট্রা-লাইট হাউইটজারের দীর্ঘমেয়াদি সহায়তা প্যাকেজের মূল্য ধরা হয়েছে প্রায় ২৩ কোটি ডলার।
আমেরিকা সরকার জানিয়েছে, অ্যাপাচি প্যাকেজের প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে বোয়িং এবং লকহিড মার্টিন। আর এম৭৭৭ হাউইটজারের সহায়তা পরিষেবার দায়িত্বে থাকবে বিএই সিস্টেমস।
ভারতের আবেদনের ভিত্তিতে অ্যাপাচে প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে রক্ষণাবেক্ষণ সহায়তা পরিষেবা, মার্কিন সরকার ও ঠিকাদারদের ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিগত ও লজিস্টিক সহায়তা, প্রযুক্তিগত প্রকাশনা ও তথ্য, কর্মীদের প্রশিক্ষণ এবং অন্যান্য লজিস্টিক ও প্রোগ্রাম সহায়তা।
এম৭৭৭ হাউইটজারের প্রস্তাবিত প্যাকেজে রয়েছে বিভিন্ন সহায়ক সরঞ্জাম, খুচরো যন্ত্রাংশ, মেরামতি ও ফেরত সহায়তা, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, ফিল্ড সার্ভিস প্রতিনিধি, ডিপো সক্ষমতা এবং অতিরিক্ত লজিস্টিক ও প্রোগ্রাম সহায়তা। এই চুক্তির জেরে সামরিক দিক থেকে বেশ কিছুটা শক্তিশালী হতে চলেছে ভারত। আমেরিকা এবং ভারতের মধ্যে সামরিক সহায়তাও নতুন মাত্রা পেতে চলেছে এই চুক্তির জেরে।
বোয়িংয়ের তৈরি AH-64 অ্যাপাচে বিশ্বের অন্যতম আধুনিক হেলিকপ্টার হিসেবে পরিচিত। এতে রয়েছে ৩০ মিমি চেইন গান, হেলফায়ার অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং হাইড্রা রকেট। পাশাপাশি এতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক টার্গেটিং প্রযুক্তি, যার মধ্যে লংবো রাডার এবং নাইট-ভিশন সেন্সর উল্লেখযোগ্য। ভারতীয় সেনাবাহিনীর অ্যাপাচে বহর সব ধরনের আবহাওয়ায়, এমনকি রাতের অভিযানে কার্যকরভাবে অপারেশন চালাতে সক্ষম।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
