ভারতে অনুপ্রবেশ করে বেশ কয়েকটি হামলা চালানোর কথা ছিল লশকর-এ-ত্যায়বা জঙ্গির। স্লিপার সেল তৈরির দায়িত্ব ছিল। কিন্তু কাশ্মীরে প্রবেশ করেই দীর্ঘ দিনের এক সাধপূরণের সুযোগ এসে যায়। হামলা চালানোর আগে তাই দীর্ঘদিনের মনোবাসনা, ইচ্ছে পূরণ করে ফেলে সে। কি তার নাম ? মহম্মদ উসমান জাট ওরফে চাইনিজ়। কি তার ইচ্ছে ? টাক মাথায় চুল গজাতে চাই সে। সে টাকে চুল প্রতিস্থাপন করায়। তার পরে যদিও স্লিপার সেল তৈরির লক্ষ্য পূরণ আর হয়নি জাটের। তার আগেই ধরা পড়ে যায়।জাট জানিয়েছে, গত কয়েক বছর ধরে তার মাথার চুল পড়ছিল। তাতে তার আত্মবিশ্বাস ধাক্কা খাই। সে ভাবত, পশ্চিমের দেশগুলি ছাড়া কোথাও চুলের প্রতিস্থাপন সম্ভব নয়। আর তা করা গেলেও, খরচ অনেক। শ্রীনগরে গিয়ে সে জানতে পারে, চুলের প্রতিস্থাপন সম্ভব। কী ভাবে? এনআইএ সূত্রে জানা গিয়েছে, শ্রীনগরে পাক জঙ্গি জ়ারঘাম এবং আবদুল্লার সঙ্গে পরিচয় হয় তার। জ়ারঘাম একটি দোকানে নিয়ে যেত তাকে। সেই দোকানের মালিক চুল প্রতিস্থাপন করেছিলেন বলে জানান জাটকে। তাঁর কথা শুনে জাট তাকে অনুরোধ করে তার জন্যও ব্যবস্থা করে দিতে। জাটকে একটি ক্লিনিকে নিয়ে যান ওই দোকানের মালিক। সেখানে চুল প্রতিস্থাপন করায় ওই লশকর জঙ্গি। জাট এর পরে জম্মুতে যায়। তার পরে সেখান থেকে বাসে চেপে পঞ্জাবে যায়। এনআইএ-র গোয়েন্দারা জানতে পেরেছেন, জাট ভুয়ো পাসপোর্ট জোগাড় করে ভিন্দেশে পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছিল। যদিও জাট সফল হয়নি। গতমাসে ধরা পড়ে যায় সে।