Last Updated:
Twisha Sharma Death Case: ত্বিশাকে গত ১২ মে ভোপালের কাটারা হিলস এলাকায় তাঁর স্বামী সমর্থ সিংয়ের বাসভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সমর্থ সিং পেশায় একজন আইনজীবী। জানা গিয়েছে, এই দম্পতি ২০২৪ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচিত হন এবং ২০২৫ সালের ডিসেম্বরে বিয়ে করেন।
ভোপাল: তদন্ত যত এগোচ্ছে পুলিশ মনে করছে, খুন নয়, আত্মহত্যাই করেছেন ত্বিশা! আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে ত্বিশার শরীরে কোনও মাদকের হদিশ মেলেনি। উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা ত্বিশা শর্মা ২০২৫ সালের ডিসেম্বরে ভোপালের আইনজীবী সমর্থ সিংকে বিয়ে করেন। পাঁচ মাস পর, মঙ্গলবার রাতে পরিবার তাঁর মৃত্যুর খবর পায়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবার তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনেছে।
৩৩ বছরের উচ্চশিক্ষিত তরুণী, মাস পাঁচেক আগে বিয়ে হওয়া ত্বিশা প্রাক্তন ‘মিস পুণে। স্বামী সম্রাট সিং আইনজীবী। শাশুড়ি গিরিবালা সিং অবসরপ্রাপ্ত বিচারপতি। প্রাক্তন মিস পুনে ত্বিশা কর্পোরেট জগতে আসার আগে চলচ্চিত্রে কাজ করতেন। কেন তিনি সেই কাজ ছাড়লেন , তাও এক প্রশ্ন বটে। কর্পোরেট জগতে প্রবেশের আগে ত্বিশা শর্মা চলচ্চিত্র এবং সৌন্দর্য প্রতিযোগিতায় কাজ করেছেন। তিনি প্রাক্তন ‘মিস পুনে’ হিসেবে পরিচিত ছিলেন এবং তার সংক্ষিপ্ত চলচ্চিত্র জীবনে কয়েকটি অভিনয় প্রকল্পে কাজ করেছেন। তার শেষ ছবি ছিল ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু কমেডি থ্রিলার ‘মুগ্গুরু মোনাগাল্লু’-তে। ছবিটিতে অভিনয় করেছেন দীক্ষিত শেঠি, শ্রীনিবাস রেড্ডি এবং ভেনেলা রামা রাও। এটি বর্তমানে প্রাইম ভিডিওতে রয়েছে।
ত্বিশা এর আগে ২০১৮ সালে ‘জারা সাম্ভাল কে’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তবে, সিনেমাটি বর্তমানে প্রধান ওটিটি প্ল্যাটফর্মগুলিতে স্ট্রিমিং হচ্ছে না। ‘মুগ্গুরু মোনাগাল্লু’-এর পর তিনি সিনেমা থেকে সরে যান এবং পরে রেস্তোরাঁ খাতে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেন। তেলুগু অভিনেতা দীক্ষিত শেট্টি জানান, “ত্বিশা খুব প্রাণবন্ত মেয়ে ছিল। ছবির কাজ শেষ হওয়ার পরে তাঁদের আর কোনও যোগাযোগ ছিল না। ত্বিশার বিয়ের খবরও তিনি জানতেন না।” অভিনয়জগতে ছিলেন ত্বিশা শর্মা। পরে তিনি অভিনয় ছেড়ে উচ্চশিক্ষা, চাকরি এবং ব্যক্তিগত জীবনে মন দিয়েছিলেন।
সতর্কীকরণ (Disclaimer): এই প্রতিবেদনটি সংবেদনশীল হতে পারে। আপনার বা আপনার পরিচিত কারো সাহায্যের প্রয়োজন হলে, এই হেল্পলাইনগুলির যেকোনো একটিতে ফোন করুন: আসরা (মুম্বাই) ০২২-২৭৫৪৬৬৬৯, স্নেহা (চেন্নাই) ০৪৪-২৪৬৪০০৫০, সুমৈত্রী (দিল্লি) ০১১-২৩৩৮৯০৯০, কুজ (গোয়া) ০৮৩২-২২৫২৫২৫, জীবন (জামশেদপুর) ০৬৫-৭৬৪৫৩৮৪১, প্রতীক্ষা (কোচি) ০৪৮-৪২৪৪৮৮৩০, মৈত্রী (কোচি) ০৪৮৪-২৫৪০৫৩০, রোশনি (হায়দ্রাবাদ) ০৪০-৬৬২০২০০০, লাইফলাইন ০৩৩-৬৪৬৪৩২৬৭ (কলকাতা)।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
