Last Updated:
South 24 Parganas AI Course: এআই শেখার সরকারি কোর্স। এই সুযোগ মিস করলে পরে পস্তাতে হবে। করাণ বর্তমান প্রযুক্তির যুগে এআই শিক্ষা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই ‘ইন্ডিয়া এআই’ মিশনের অধীনে যুব এআই ফর অল নামে একটি সম্পূর্ণ বিনামূল্যের কোর্স চালু করা হয়েছে। যা নিয়ে বিস্তর আলোচনা হল কুলপিতে।
কুলপি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ডিজিটাল রেভিলিউশনের যুগে আধুনিক প্রযুক্তি ও এআই বেসড শিক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচিত না হলে ভবিষ্যতে পিছিয়ে পড়তে হবে সকলকে। ফলে এখন থেকেই হবু শিক্ষকদের এই প্রশিক্ষণ জরুরি। যার জন্য কুলপিতে হবু শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। কুলপির নিশ্চিন্তপুর রামকৃষ্ণ বিএড কলেজে ইতিমধ্যে উচ্চশিক্ষা ও শিক্ষার মধ্যে পুনর্কল্পনা চিন্তাভাবনার বিকাশ ঘটাতে আন্তর্জাতিক পর্যায়ের বৈঠক ও সেমিনারের আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন প্রফেসর ড: অমূল্য কুমার আচারিয়া, ড: কৌশিক চ্যাটার্জী, ড: প্রবীর ঘোষ সহ একাধিক অধ্যপক, অধ্যাপিকা। এনিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে বরুণ কুমার মাইতি জানিয়েছেন, বর্তমান যুগে শিক্ষার বিভিন্ন স্তরে প্রযুক্তিগত ডিজিটাল পদ্ধতির মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করার জন্য, সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষকের মধ্যে মেলবন্ধন ঘটানোর জন্য এই আলোচনা করা হয়।
আগামী দিনে শিক্ষার মান আরও উন্নত ও এই ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় যাতে সকলেই সড়গড় হয়ে ওঠেন, সেইজন্য এই ব্যবস্থা। এই প্রক্রিয়ায় কেন্দ্র সরকার সহযোগিতা করছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদ্যোগে বর্তমানে বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই শেখার সরকারি কোর্স ও প্রশিক্ষণ দেওয়া হবে। ভারত সরকারের ‘ইন্ডিয়া এআই’ মিশনের অধীনে যুব এআই ফর অল নামে একটি সম্পূর্ণ বিনামূল্যের কোর্স চালু করা হয়েছে।
এটি ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। যে কোনও বয়সের মানুষ ঘরে বসে অনলাইনে এই কোর্সটি করতে পারেন। কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর ভারত সরকারের তরফ থেকে একটি সরকারি শংসাপত্র প্রদান করা হবে। ফলে আগামীদিনে যে ডিজিটাল রেভিলিউশনের অংশ এখন থেকেই হতে হবে। সেজন্য হবু শিক্ষকদের এই নিয়ে সচেতন করা হচ্ছে এখন থেকেই।
South Twenty Four Parganas,West Bengal