Last Updated:
Delhi-Bengaluru Air India flight suffers tail strike during landing: এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি থেকে বেঙ্গালুরুতে অবতরণ করে। তখনই এই বিপত্তি ঘটে। তবে যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থাটি। যাত্রী এবং বিমানকর্মীদের প্রত্যেককেই নিরাপদে বিমান থেকে নামানো হয়।
বেঙ্গালুরু: ল্যান্ডিংয়ের সময়ে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল এয়ার ইন্ডিয়ার উড়ান। দিল্লি থেকে বেঙ্গালুরুগামী একটি এয়ার ইন্ডিয়ার উড়ানে অবতরণের সময়ে ঘটে ‘টেল স্ট্রাইক’। অর্থাৎ, রানওয়েতে নামার সময়ে উড়ানের পিছনের অংশ মাটিতে ঘষা লাগে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)।বেঙ্গালুরু বিমানবন্দরে নামার সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এই ঘটনাটি ঘটে। তবে পাইলটের বুদ্ধিতে বড় বিপদ এড়ানো গিয়েছে। দিল্লি থেকে আসছিল বিমানটি। বিমানবন্দরে নামার পর যাত্রী ও বিমানকর্মীদের সুরক্ষিতভাবে বের করে আনা হয়েছে।
এই ঘটনাকে ‘টেলস্ট্রাইক’ বলা হয়। উড়ান শুরু করার সময় বা নামার মুহূর্তে বিমানের পিছনের অংশ রানওয়েতে ঘষা খেলে এমনটা হয়। এই ঘটনার পর বিমানের মূল কাঠামোয় কোনও ক্ষতি হয়েছে কি না, তা ভাল করে পরীক্ষা করা হচ্ছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল এয়ারবাস এ৩২০ মডেলের।
টাটা গোষ্ঠীর এই বিমানসংস্থা জানিয়েছে, বিপাকে পড়া যাত্রীদের দ্রুত অন্য বিমানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বেঙ্গালুরুর কর্মীরা যাত্রীদের সব রকম সাহায্য করছেন। তদন্ত ও পরীক্ষার জন্য বিমানটিকে আপাতত বেঙ্গালুরুতেই আটকে রাখা হয়েছে। এর ফলে বেঙ্গালুরু থেকে দিল্লি যাওয়ার ফিরতি উড়ানটি বাতিল করতে হয়েছে। ফ্লাইট, AI 2651, A320 সিরিজের একটি ন্যারো-বডি এয়ারবাস বিমানটি আপাতত গ্রাউন্ডেড করা হয়েছে।
বিমানসংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা যত দ্রুত সম্ভব করা হচ্ছে। ‘‘আমাদের গ্রাউন্ড টিম বেঙ্গালুরুতে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে,’’ তারা জানিয়েছে ৷ এবং আরও বলেছে এই ঘটনা প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে মিলে তদন্ত করা হবে।
জানা গিয়েছে, বিমানে ১৭৯ জন যাত্রী ছিলেন। এআই-২৬৫১ উড়ানটিকে আপাতত বাতিল করা হয়েছে। বেঙ্গালুরু থেকে ফের দিল্লিতে যাওয়ার কথা ছিল। কিন্তু এই দুর্ঘটনার পর বিমানটিকে আপাতত পরিষেবা থেকে সরিয়ে রাখা হয়েছে বলে সূত্রের খবর। কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে বিমান সংস্থা সূত্রে খবর।
Kolkata,West Bengal
