Last Updated:
বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণের শেষ মুহূর্তে বিমানের পিছনের অংশ বা ‘টেল সেকশন’ রানওয়েতে ঘষা খায়। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভিতর উপস্থিত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নয়াদিল্লি: ল্যান্ডিংয়ের সময় রানওয়েতে ঘষটে গেল এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে বেঙ্গালুরুগামী একটি বিমানের লেজে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি থেকে বেঙ্গালুরুতে অবতরণ করে। তখনই ঘটে যায় এই বিপত্তি। তবে যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থাটি। যাত্রী এবং বিমনকর্মীদের নিরাপদে বিমান থেকে নামানো হয়। জানা গিয়েছে, বিমানে ১৭৯ জন যাত্রী ছিলেন। এআই-২৬৫১ উড়ানটিকে আপাতত বাতিল করা হয়েছে। বেঙ্গালুরু থেকে ফের দিল্লিতে যাওয়ার কথা ছিল। কিন্তু এই দুর্ঘটনার পর বিমানটিকে আপাতত পরিষেবা থেকে সরিয়ে রাখা হয়েছে বলে সূত্রের খবর। কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে বিমান সংস্থা সূত্রে খবর।
একনজরে দেখে নেওয়া যাক সম্প্রতি ভারতে বিমানের ‘টেল স্ট্রাইক’-এর ঘটনা কী কী ঘটেছে-
২১ মে, ২০২৬: এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ২৬৫১ (দিল্লি থেকে বেঙ্গালুরু) ল্যান্ড করার সময় বেঙ্গালুরুতে টেল স্ট্রাইকের ঘটনা ঘটে। পাইলটদের অফ-রোস্টার করা হয়েছে, আর প্লেনটি ইন্সপেকশনের জন্য গ্রাউন্ডেড করা হয়েছে।
৮ মার্চ, ২০২৫: ইন্ডিগোর এয়ারবাস A321 Neo (রেজিস্ট্রেশন VT-IBI) Chennai International Airport-এ ল্যান্ড করার সময় টেইল স্ক্র্যাপ করেছিল। এই এয়ারক্রাফ্টটি আগে সেপ্টেম্বর ২০২৪-তে বেঙ্গালুরুতে টেইল স্ট্রাইক হয়েছিল।
জুন ২০২৫: কলকাতা থেকে আসা একটি IndiGo ফ্লাইট দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার সময় ‘টেল স্ট্রাইক’ হয়েছিল, যার জন্য DGCA ককপিট ক্রুকে সরিয়ে দিয়েছিল।
১৪ এপ্রিল, ২০২৩: মুম্বই থেকে নাগপুর যাওয়ার সময় ইন্ডিগোর একটি ফ্লাইট ল্যান্ড করার সময় ‘টেইল স্ট্রাইক’ হয়েছিল।
বেঙ্গালুরুতে বৃহস্পতিবার টেল স্ট্রাইকের ঘটনার পর এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এদিন এক আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে এই ঘটনা নিয়ে। আপাতত বিমানটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য বিমানটিকে সরানো হয়েছে। সঙ্গে জানানো হয়েছে, “সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পদ্ধতি অনুসারে ঘটনাটি তদন্ত করা হবে।”
বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এটি ‘ওয়েক টার্বুলেন্স’-এর কারণে ঘটে থাকতে পারে।
Kolkata,West Bengal
