একই সঙ্গে বিহারের ভোটারদের উদ্দেশে আবেদন জানিয়ে প্রশান্ত কিশোর বলেন, জাতপাত, ধর্ম বা টাকার প্রলোভনে ভোট না দিয়ে নিজেদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ভোট দেওয়া উচিত। তাঁর কথায়, ”বিহারের মানুষ যেন নরেন্দ্র মোদি, নীতীশ কুমার বা লালু প্রসাদের মতো নেতাদের দেখে প্রভাবিত না হন। ১০ হাজার টাকার বিনিময়ে নিজেদের ভোটও বিক্রি করবেন না।”
