সোনা নিয়ে কোনও বাড়াবাড়ি নেইইউরোপের উত্তরাংশে অবস্থিত সুইডেন, নরওয়ে ও ডেনমার্ককে একসঙ্গে ‘স্ক্যান্ডিনেভিয়ান’ দেশ বলা হয়। এই দেশগুলির মানুষ সোনা ও হীরের বিষয়ে যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন, তা অনেককেই অবাক করে। আপনি যদি সেখানে দামি সোনার গয়না বা ঝলমলে হীরে প্রকাশ্যে দেখান, তাহলে স্থানীয় মানুষ তাতে মোটেই মুগ্ধ হন না। বরং অনেক সময় তারা বিরক্তি প্রকাশ করেন। কারণ, তাদের সংস্কৃতিতে যতই অর্থ থাকুক না কেন, সাধারণ জীবনযাপন করাই আদর্শ।
