Last Updated:
Marco Rubio : সারা বিশ্ব এই মুহূর্তে জ্বালানি সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমেরিকা ও ইরানের সংঘাত গোটা পৃথিবীতে প্রভাব ফেলেছে। এমন সময় ভারতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও।
নয়াদিল্লি : ভারত সফরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার CNN-News18 (সিএনএন-নিউজ ১৮)-কে তিনি এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন। ইরান ও আমেরিকার মধ্যে অস্থির পরিস্থিতির মাঝেই তাঁর এই চার দিনের প্রথম ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷
রুবিও এদিন স্পষ্ট করে বলেন, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞা জারি করা হয়নি। বরং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে মস্কোর উপর চাপ তৈরির বৃহত্তর প্রচেষ্টারই একটি অংশ এটি।
তিনি বলেন, রাশিয়ার তেল নিয়ে বিষয়টি কখনও শুধুমাত্র ভারতকে কেন্দ্র করে ছিল না। এটি ছিল ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ। ভারত শুধুমাত্র রাশিয়ান তেলের অন্যতম বড় ক্রেতা ছিল। এই পদক্ষেপ সরাসরি ভারতের বিরুদ্ধে ছিল না। বরং এই ইস্যুকে সামনে রেখে ভারত যেন নিজেদের জ্বালানি উৎস আরও বৈচিত্র্যময় করতে পারে, সেই সুযোগও দেখা হয়েছে।
মার্কন যুক্তরাষ্ট্র চায়, ভারত ভবিষ্যতে আরও বেশি বিকল্প জ্বালানি সরবরাহকারীর দিকে ঝুঁকুক। সেই বিকল্পগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভেনেজুয়েলার মতো দেশও থাকতে পারে। তিনি আরও বলেন, তেলের দাম বাড়ার মূল কারণ হল ইরানের অবৈধভাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা। ইরান বাণিজ্যিক জাহাজগুলোকে হুমকি দিচ্ছে যে তারা যদি টোল না দেয় এবং তাদের নির্দেশ না মানে, তাহলে জাহাজ ডুবিয়ে দেওয়া হবে।
মার্কো বলেচেন, আমরা এখনও আলোচনার পথ খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তেও আমাদের প্রতিনিধিরা আলোচনায় যুক্তমার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যে বর্তমান পরিস্থিতি এভাবে চলতে দেওয়া হবে না। যে কোনও উপায়ে এই ইস্যুর সমাধান করা হবে।
Kolkata,West Bengal
