নয়াদিল্লি: দীর্ঘদিন ধরে জল্পনা চলছিলই। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। আসন্ন আইপিএল মরশুমের (IPL 2027) আগে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্রধান কোচ হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নাম ঘোষিত হল। মঙ্গলবার, ৬ অক্টোবর বিকেলে রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়ির তরফে এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে কোচ হিসাবে সৌরভের নাম ঘোষণা করা হল।