বরোদা: হেঁশেলের সবকিছুতেই কি ভেজাল? রোজ কি ভেজাল খেয়ে চলেছি আমরা? নতুন করে মাথাচাড়া দিচ্ছে এই প্রশ্নই। কারণ গুজরাত থেকে এবার হাজার হাজার কেজি নকল মৌরি বাজেয়াপ্ত করা হল। সবুজ রং করে ভেজাল মৌরি তৈরি হচ্ছিল কারখানায়। (Adulterated Fennel Seeds)
খাদ্য সুরক্ষা বিভাগের তরফে বিষয়টি সামনে আনা হয়েছে। ২২ মে, শুক্রবার, গুজরাতের উঞ্ঝার ওই কারখানায় হানা দেন FSSAI আধিকারিকরা। সেখান থেকে ৩৫০০ কেজি ভেজাল, রং করা মৌরি বাজেয়াপ্ত হয়। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি সামনে আনা হয়েছে, যা দেখে চমকে উঠছেন সকলে। (Adulterated Saunf)
Gujarat FDCA Seizes 3,548 kg of Adulterated Fennelhttps://t.co/KtmfN5KPin pic.twitter.com/5srZMrWYHC
— DeshGujarat (@DeshGujarat) May 22, 2026
আরও পড়ুন: পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…
FSSAI জানিয়েছে, উঞ্ঝার ‘গণপতি ক্লিনিং ফ্যাক্টরি’তে হানা দিয়ে ভেজাল মৌরি বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে পৌঁছে দেখা যায়, ওই কারখানার কাছে বৈধ FSSAI লাইসেন্সও নেই, খাদ্যপণ্যের ব্যবসা করতে গেলে যা বাধ্যতামূলক। মৌরিতে গাদা গাদা সবুজ রং মিশিয়ে আকর্ষণীয় করে তোলা হচ্ছিল। তার পর সেগুলি বিক্রি করা হচ্ছিল বাজারে।
আরও পড়ুন: দেশের জন্য ‘বিপজ্জনক’! ভারতে এবার বন্ধ হল ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট, মুখ খুললেন কমেডিয়ান বীর দাসও
মৌরিতে যে রং ব্যবহার করা হয়, তাও মুখে দেওয়ার উপযুক্ত ছিল না। বং রাসায়নিক ডাই মেশানো হয়েছিল। ১৪০ কেজি ক্ষতিকর রংও উদ্ধার করা হয়েছে। পরীক্ষা করে দেখার জন্য নমুনা পাঠানো হয়েছে গবেষণাগারে।
FSSAI যে ভিডিও পোস্ট করেছে, তাতে বস্তা থেকে এক মুঠো মৌরি তুলতে দেখা যায় এক আধিকারিককে। ওই মৌরি তালুতে ঘষতেই সবুজ রং লেগে যায়। খারাপ ও নষ্ট হয়ে যাওয়া মৌরিতে রং মাখিয়ে সেগুলি বিক্রি করা হচ্ছেল বলে জানা গিয়েছে। FSSAI জানিয়েছে, ওই কারখানার মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গ্রাহকের সুরক্ষার সঙ্গে আপস করা এবং খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের ধারায় মামলা হবে তাঁর বিরুদ্ধে।
এর আগে, বৃন্দাবনে শ্রী বাঁকে বিহারি মন্দিরের কাছে জনপ্রিয় মিষ্টির দোকানেও হানা দেয় FSSAI. সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি হচ্ছিল। দূষিত প্লাস্টিকের ব্যাগ থেকে ২০০ কেজি প্যাঁড়া উদ্ধার হয়। সেখানেও ভেজাল মেশানো মিষ্টি নষ্ট করেন FSSAI আধিকারিকরা।