Last Updated:
Twisha Sharma: এই ঘরেই পাওয়া গিয়েছিল ত্বিশা শর্মার দেহ৷ ছাদের ঘরের সেই ছবি এবার প্রকাশ্যে৷ ঘটনায় ইতিমধ্যে আত্মসমর্পন করেছেন ত্বিশার স্বামী
ভোপাল: ত্বিশা শর্মার মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ৷ এবার প্রকাশ্যে এল সেই ঘরের ছবি, যে ঘরে পাওয়া গিয়েছিল ত্বিশা শর্মার মৃতদেহ৷ CNN-News18-এর প্রকাশিত ছবিতে সেই বাড়ির উপরের তলার অংশ দেখা গিয়েছে, যেখানে ঘটনাটি ঘটেছিল বলে অভিযোগ।
গত ১০ মে ভোপালের শ্বশুরবাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ত্বিশা শর্মাকে। তাঁর মৃত্যুর পর থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ত্বিশার পরিবার মানসিক নির্যাতনের অভিযোগ তোলে এবং মৃত্যুর পরিস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করে। ঘটনায় মূলত অভিযোগ ওঠে ত্বিশার স্বামী এবং তার শাশুড়ির বিরুদ্ধে৷
এই মামলায় শুক্রবার সন্ধ্যায় আত্মসমর্পণ করেছেন ত্বিশার স্বামী৷ অভিযুক্ত সমর্থ ১০ দিন ধরে পলাতক ছিলেন। এর আগে তিনি আত্মসমর্পণের অনুমতি চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মধ্যপ্রদেশ হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে নেন।
শনিবার ভোপালে ত্বিশার শাশুড়ি গিরিবালা সিংয়ের বাড়িতে পৌঁছান এক পুলিশ আধিকারিক৷ তিনি জানান, মধ্যপ্রদেশ আদালতের জারি করা একটি রিপোর্ট দিতেই তিনি গিয়েছিলেন৷ বাড়ির বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই পুলিশ আধিকারিক বলেন, “আমি হাই কোর্টের একটি নোটিস নিয়ে এসেছি।” নোটিসটি গিরিবালা সিংয়ের জন্য কি না জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ।”
অন্যদিকে, নোটিস পৌঁছে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মূল অভিযুক্ত সমর্থ সিংয়ের ভাই সিদ্ধার্থ সিংকে আইনজীবীদের একটি দলের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায়। ৩৩ বছর বয়সি ত্বিশা শর্মার রহস্যমৃত্যুর তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে চাপ। গত ১২ মে ভোপালের শ্বশুরবাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছিল।
Kolkata,West Bengal
May 23, 2026 12:27 PM IST
