Last Updated:
Fire in Bank: কাঁথিতে একটি ব্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। ব্যাঙ্কের ভিতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়, আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
কান্দি, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের কান্দির ইন্ডিয়ান ব্যাঙ্কের শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন। শনিবার সকালে আচমকাই আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা। আগুনের ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে কান্দি থেকে প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে, আগুন নিয়ন্ত্রণে না আসায় পরবর্তীতে কান্দির দমকল কেন্দ্র থেকে আরও একটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। এরপর দু’টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে দমকল আধিকারিকদের অনুমান, ব্যাঙ্কের ক্যাস কাউন্টার থেকেই সর্ট সার্কিট থেকে এই ভয়াবহ আগুন লেগে যায়।
জানা গিয়েছে, চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্কের শাখা বন্ধ ছিল। কিন্তু সকাল ন’টা নাগাদ হঠাৎই কান্দি থানার মোড়ের ব্যাঙ্কের শাখা থেকে আগুনের ফুলকি, ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি কান্দি থানা ও দমকল কেন্দ্রে খবর দেন স্থানীয়রা। দমকল বিভাগের আধিকারিকরা এলাকায় পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন।
স্থানীয় পৌর সদস্য দেবল দাস জানিয়েছেন, আমরা জানতে পারি হঠাৎই ব্যাঙ্কের শাখায় আগুন লেগে যায়। আমরা তড়িঘড়ি ছুটে আসি। দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল আধিকারিক রবিউল ইসলাম জানিয়েছেন, ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারে অত্যধিক কাজের জন্য দুটি কাউন্টিং মেশিন রাখাছিল। ওভারলোড কাজের কারণেই মেশিনের শর্ট সার্কিট তৈরি হয়। আর তারপরেই আগুন ধরে যায়। দুটি কম্পিউটার, দুটি কাউন্টিং মেশিন পুড়ে গিয়েছে।
Murshidabad,West Bengal
