Last Updated:
উষা উত্থুপ, তাঁর পরিচয়ের প্রয়োজন নেই৷ তিনি শুধু বাংলা শিল্পী নন, গোটা দেশ তাঁকে চেনে৷ তাঁর অনবদ্য গায়কী তাঁকে গানের জগতে অসামান্য করে তুলেছে৷
কলকাতা: বাংলার রিয়ালিটি শোয়ের মে মাসের মেগা ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে হাজির হচ্ছেন কিংবদন্তি শিল্পী ঊষা উত্থুপ। মহিলাদের জনপ্রিয় গেম শোতে মে মাসের মেগা ফিনালে এবার হতে চলেছে আরও জমজমাট। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত থাকবেন কিংবদন্তি গায়িকা ঊষা উত্থুপ। নিজস্ব গভীর কণ্ঠস্বর, অনবদ্য স্টেজ প্রেজেন্স এবং একাধিক ভাষায় সমান স্বচ্ছন্দ গানের দক্ষতার জন্য দীর্ঘদিন ধরেই দর্শকমনে বিশেষ জায়গা করে নিয়েছেন ঊষা উত্থুপ। এই বিশেষ পর্বে তিনি দর্শকদের নিয়ে যাবেন সুরেলা নস্টালজিয়ায় । ‘দম মারো দম’, ‘কোই ইয়াহাঁ আহা নাচে নাচে’ এবং ‘রাম্বা হো হো’-র মতো একাধিক জনপ্রিয় গানে মুখরিত হয়ে উঠবে অনুষ্ঠানের মঞ্চ।
শুধু গানই নয়, খেলার বিভিন্ন রাউন্ড চলাকালীন ঊষা উত্থুপকে দেখা যাবে এক বিশেষ ম্যাজিক ট্রিক করার চেষ্টাও করতে, যা দেখে উপস্থিত সকলেই হয়ে পড়েন অবাক। কী সেই চমক? তা জানতে চোখ রাখতে হবে পুরো পর্বে। এদিনের অনুষ্ঠানে উঠে আসবে একাধিক আবেগঘন মুহূর্তও। শো-তে অংশগ্রহণের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে ঊষা উত্থুপ জানান, এই অনুষ্ঠানের অংশ হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। পাশাপাশি সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তীর প্রশংসা করে তিনি বলেন, প্রতিযোগীদের সঙ্গে সুদীপ্তার সহজ ও আন্তরিক যোগাযোগ মঞ্চের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে সুদীপ্তার উদ্দেশে একটি গানও গেয়ে শোনান ঊষা উত্থুপ
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে সুদীপ্তার উদ্দেশে একটি গানও গেয়ে শোনান ঊষা উত্থুপ, যা উপস্থিত সকলকেই মুগ্ধ করে তোলে। কোন গানটি গাইলেন তিনি? জানতে দেখতে হবে এই বিশেষ পর্ব। সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় এই অনুষ্ঠান বরাবরের মতোই বিনোদন, আবেগ এবং অনুপ্রেরণার মেলবন্ধনে দর্শকদের মন জয় করে চলেছে।
Kolkata,West Bengal
