পিয়ার বাবা সুখেন, মা প্রণতি৷ সুখেন দাসের হাত ধরে তাঁর মেয়ে ছবিতে আসেন৷ সঙ্গে আসেন তাঁর দাদা অজয় দাসও৷ বাংলা ছবির গানের অন্যতম লেজেন্ড অজয় দাস। তাঁর তৈরি গান কালজয়ী৷ এখনও সেই সব বাংলা সিনেমার গান লোকের মনে রয়ে গিয়েছে৷ তাঁর সেরা গানগুলো ছিল ‘কী উপহার সাজিয়ে দেব’, ‘হয়তো আমাকে কারও মনে নেই’, ‘মিলন তিথির পূর্ণিমা চাঁদ’,’সুখেও কেঁদে ওঠে মন’।
