Last Updated:
Ancient Shiv Temple: কোচবিহারের পর্যটনের অন্যতম আকর্ষণ প্রায় ২০০ বছরেরও বেশি প্রাচীন এই শিব মন্দির। প্রায় নিত্যদিন বহু মানুষ এখানে পুজো দিতে আসেন।
কোচবিহারঃ কোচবিহারের বুকে বহু প্রাচীন স্থাপত্য রয়েছে। শতাব্দী প্রাচীন রাজপ্রাসাদ থেকে শুরু করে মন্দির, এখানে কী নেই! এমনই একটি নিদর্শন হল ধলুয়াবাড়ি শিব মন্দির। জানা যায়, এই মন্দির প্রায় ২০০ বছরেরও বেশি পুরনো।
কোচবিহার সদর শহর থেকে কিছুটা দূরে ঘুঘুমারির ধলুয়াবাড়ি অঞ্চলে অবস্থিত এই শিব মন্দির। এখানে শিবলিঙ্গ এবং নারায়ণ পূজিত হন। জানা যায়, জেলার এই প্রাচীন শিব মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে দ্বিমত আছে। তবে ধলুয়াবাড়ি শিব মন্দির প্রায় ২০০ বছরেরও বেশি পুরনো বলে জানা যায়।
এই মন্দিরের গেটের সামনে দু’টি নন্দীর মূর্তি রয়েছে। মন্দিরের পাশেই রয়েছে অতি প্রাচীন এক পাতকুয়ো। মূল মন্দিরের পাশেই আবার দর্শনার্থীদের জন্য বসার জায়গাও আছে। প্রায় রোজই বহু মানুষ এখানে পুজো দিতে আসেন। এছাড়া জানা যায়, শিব চতুর্দশীর সময় এখানে ভক্তদের ভিড় উপচে পড়ে।
প্রায় দুই শতাব্দীরও বেশি পুরনো এই শিব মন্দির কোচবিহার জেলার পর্যটনের অন্যতম আকর্ষণ। জেলা তো বটেই, ভিনজেলার বহু মানুষের কাছেও এটি অন্যতম দর্শনীয় স্থান। বর্তমানে এই মন্দির সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে দেবোত্তর ট্রাস্ট বোর্ড।
‘রাজার জেলা’ কোচবিহারে ঘুরতে এলে অন্যান্য ট্যুরিস্ট স্পটের পাশাপাশি ধলুয়াবাড়ি শিব মন্দির থেকেও ঘুরে যেতে পারেন। শতাব্দী প্রাচীন এই মন্দিরের বাইরের দেওয়ালে টেরাকোটার কাজ সহ বেশ কিছু বিশেষত্ব রয়েছে। সেইসব কারণেই আজও এটি জেলার পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ এক স্থান দখল করে আছে।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
Ancient Shiv Temple: দেবালয় জুড়ে টেরাকোটার কাজ! জেলার বুকে ২০০ বছরের পুরনো শিব মন্দির, বিশেষ দিনে উপচে পড়ে ভক্তদের ভিড়
