Last Updated:
Delhi Gymkhana Club: দিল্লির অভিজাত জিমখানা ক্লাবের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলল কর্পোরেট বিষয়ক মন্ত্রক (মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফ্যায়ার্স- MCA)৷ প্রায় ৫০ কোটি টাকার দুর্নীতি, আর্থিক অনিয়ম-সহ একাধিক অভিযোগ৷
নয়াদিল্লি: প্রায় ৫০ কোটি টাকার দুর্নীতি, আর্থিক অনিয়ম, বেআইনি নিয়োগ এবং জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে দিল্লির অভিজাত জিমখানা ক্লাবের বিরুদ্ধে৷ ওই অভিজাত জিমখানা ক্লাবের বিরুদ্ধে বহু অভিযোগ তুলে ধরেছিল কর্পোরেট বিষয়ক মন্ত্রক (MCA)। ২০২২ সালের পরিদর্শনের ভিত্তিতে এই অভিযোগগুলি সামনে আসে।
CNN-News18-এর হাতে আসা সরকারি নথি অনুযায়ী, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে পাঠান ফাইল নোটিংসে ক্লাবের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণা, অনিয়ম এবং বেআইনি কার্যকলাপের উল্লেখ করা হয়েছে। কেন্দ্র সরকার জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা অবকাঠামোর প্রয়োজনের কথা উল্লেখ করে ক্লাবটিকে ৫ জুনের মধ্যে ২৭.৩ একর মূল্যের জমি খালি করার নির্দেশ দিয়েছে। এই ক্লাবের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে গিয়েছে ক্লাব কর্তৃপক্ষ এবং সরকারের কাছে কিছুটা সময় চেয়েছে।
সরকারি নথিতে কোন কোন অভিযোগ রয়েছে?
প্রায় ৫০ কোটি টাকার পাবলিক ডিপোজিট দুর্নীতি
জাতীয় নিরাপত্তা লঙ্ঘন এবং ১৩ আগস্ট ২০২২-এ রাজেশ ভাটনগর ও অন্যদের বিরুদ্ধে FIR
পাঁচ মনোনীত পরিচালকের বেআইনি ও অবৈধ সিদ্ধান্ত
রাজেশ ভাটনগরের প্রাক্তন বস রাজীব হোরাকে বেআইনিভাবে সচিব পদে নিয়োগ
CBI-র একাধিক পরিদর্শন
EOW FIR-103/21 সংক্রান্ত নোটিস
ক্লাব সদস্য ও কর্মীদের তরফে পাঁচ পরিচালকের বিরুদ্ধে অভিযোগ
NCLAT, NCLT এবং সরকারি নির্দেশ মানতে অস্বীকার
MCA-র পক্ষ থেকে রিপোর্টে বলা হয়েছে, “সম্পূরক পরিদর্শন রিপোর্টে গুরুতর আর্থিক অনিয়ম, রেকর্ড রক্ষণাবেক্ষণে ত্রুটি এবং কোম্পানিজ অ্যাক্ট ১৯৫৬ ও ২০১৩ লঙ্ঘনের বিষয় উঠে এসেছে। ক্লাব কর্তৃপক্ষ প্রায় ৫০ কোটি টাকার পাবলিক ডিপোজিট সংগ্রহ করেছিল। পরবর্তীতে শুনানির পর সংশ্লিষ্ট সদস্যদের সাসপেন্ড করা হয়।”
রিপোর্টে আরও বলা হয়েছে, ক্লাবের জেনারেল কমিটি কোম্পানির আইন ভঙ্গ করেছে, কারণ তারা নিয়মিত বৈধ বোর্ড মিটিং করতে ব্যর্থ হয়েছে। প্রতি মাসে বোর্ড মিটিং হওয়া বাধ্যতামূলক হলেও তা হয়নি। মন্ত্রকের মতে, এটি অত্যন্ত গুরুতর ত্রুটি।
নথিতে আরও উল্লেখ রয়েছে, ১৩ আগস্ট ২০২২-এ প্রধানমন্ত্রীর বাসভবনের নিকটে একটি র্যালির সময় ড্রোন ওড়ানো হয়েছিল, যা জাতীয় নিরাপত্তা ভঙ্গের শামিল। এই ঘটনায় দিল্লি পুলিশের তরফে এক জিসি সদস্য ও অন্যদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়। তদন্ত চলায় তখন আর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
Kolkata,West Bengal
