Last Updated:
Krishnakanta Saha MLA: কবি সুকান্ত ভট্টাচার্যের বাণীকে পাথেয় করে বীরভূমের আদিবাসী শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার দিশা দেখাচ্ছেন বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। সম্প্রতি জামবুনি পাড়ার পাঠশালায় এসে খুদে পড়ুয়াদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিজেই ক্লাস নেন তিনি। বিধায়কের এই মানবিক ও মহৎ উদ্যোগকে কুর্নিশ জানানোর পাশাপাশি তাঁকে ‘ভগবান’ বলে মনে করছেন শিশুদের অভিভাবকেরা।
বীরভূম,সৌভিক রায়: ‘এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।’ কবি সুকান্ত ভট্টাচার্যের এই কালজয়ী বাণীকে বুকে ধারণ করেই পথ চলছে বীরভূমের ডেউচা জামবুনি আদিবাসী পাড়ার এই ছোট্ট পাঠশালা। দীর্ঘ বহু বছর ধরে এই অঞ্চলের পিছিয়ে পড়া ও দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার আলো পাচ্ছে। আর এই মহৎ উদ্যোগের নেপথ্যে যিনি রয়েছেন তিনি আর কেউ নন বীরভূম জেলার সাঁইথিয়ার বিধানসভার নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণকান্ত সাহা।
রাজনৈতিক ও প্রশাসনিক চরম ব্যস্ততার মাঝেও নিজের সদিচ্ছায় নিজের হাতে গড়া পাঠশালাকে ভুলে যাননি তিনি। আজ আবারও তিনি ফিরে এলেন চেনা আঙ্গিনায়। বিধায়ক হওয়ার পর শুধুমাত্র পরিদর্শনে আসাই নয় তিনি নিজেই শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে ক্লাস নিলেন ক্ষুদে পড়ুয়াদের। কচিকাঁচা বাচ্চাদের সঙ্গে কাটালেন অনেকটা ভালবাসার সময়। কৃষ্ণকান্তবাবুর মতে এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। যারা গড়ে তুলবে এক নতুন পশ্চিমবঙ্গ এক নতুন ভারত।
Birbhum,West Bengal
Krishnakanta Saha MLA: ‘এই বিশ্বকে শিশুর বাসযোগ্য…!’ বীরভূমের পিছিয়ে পড়া শিশুদের স্বপ্ন দেখাচ্ছেন নয়া বিধায়ক, কৃষ্ণকান্তকে ‘ভগবান’ মানছেন দিনমজুর অভিভাবকেরা