Last Updated:
Byju Raveendran: বাইজুসের প্রতিষ্ঠাতাকে আদালত অবমাননার দায়ে ছ’মাসের কারাদণ্ড দিল সিঙ্গাপুরের এক আদালত। সেই সঙ্গে তাঁকে ৭০,৫০০ মার্কিন ডলার জরিমানাও দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কী কারণে বিপাকে বাইজু রবীন্দ্রণ?
বাইজুসের প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রণকে আদালত অবমাননার দায়ে ছ’মাসের কারাদণ্ড দিল সিঙ্গাপুরের একটি আদালত। পাশাপাশি তাঁকে ৭০,৫০০ মার্কিন ডলার জরিমানাও দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, আদালতের একাধিক নির্দেশ অমান্য করেছিলেন তিনি।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আদালত রাভীন্দ্রনকে Beeaar Investco Pte নামের একটি সংস্থার আইনি মালিকানার প্রমাণপত্রও জমা দিতে বলেছে। ওই সংস্থার হাতে একটি সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার ছিল বলে জানা গিয়েছে।
গত কয়েক মাস ধরে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে একাধিক দেশে আইনি লড়াইয়ে জড়িয়ে রয়েছেন বাইজুস কর্তা। বর্তমানে কাতার ইনভেস্টমেন্ট অথরিটির একটি সহযোগী সংস্থার মামলার মুখোমুখি তিনি সিঙ্গাপুরে।
উল্লেখ্য, সংস্থায় কর্মী ছাঁটাই এবং খরচ কমানোর সময়েই বাইজুসে বিনিয়োগ করেছিল কাতারের এই সংস্থা। মামলায় Qatar Holdings-এর হয়ে সওয়াল করছে আইন সংস্থা Drew & Napier এবং Byju’s Investments-এর হয়ে রয়েছে Fervent Chambers।
মার্কিন আদালতেও বড় ধাক্কা
গত বছরও বড় আইনি ধাক্কা খেয়েছিলেন Byju Raveendran। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার আদালত তাঁকে Byju’s Alpha এবং মার্কিন সংস্থা GLAS Trust Company LLC-কে ১০০ কোটি মার্কিন ডলার ফেরত দেওয়ার নির্দেশ দেয়।
ঋণদাতাদের আবেদনের ভিত্তিতে আদালত রায় দেয় যে, ক্ষতির জন্য ব্যক্তিগতভাবে দায়ী রবীন্দ্রন। আদালত আরও জানায়, তদন্ত সংক্রান্ত নির্দেশ মানতে ব্যর্থ হয়েছেন তিনি এবং বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
রায়ে আদালত বলেছে, “আদালত অভিযুক্ত রাভীন্দ্রনের বিরুদ্ধে ডিফল্ট জাজমেন্ট দিচ্ছে… যেখানে ৫৩ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলার এবং আরও কয়েকটি ধারায় মোট ৫৪ কোটি ৬৪ লক্ষ ৭১ হাজার ১০৯.২৯ মার্কিন ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হচ্ছে।”
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 27, 2026 10:29 AM IST
