Last Updated:
Indian Railways:যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সামার স্পেশাল ট্রেন চালু ও একাধিক পরিষেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। নতুন এই উদ্যোগে ভ্রমণ আরও স্বস্তিদায়ক ও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
নয়াদিল্লি: গ্রীষ্মে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামল দিতে, ট্রেন নম্বর ০৭০৪৬/০৭০৪৭ (সেকেন্দ্রাবাদ – নাহরলগুন – সেকেন্দ্রাবাদ)-এর পরিষেবা বাড়ানো হল। ট্রেন নম্বর ০৭০৪৬ (সেকেন্দ্রাবাদ – নাহরলগুন) সাপ্তাহিক স্পেশাল ট্রেনের চলাচল ২৯ মে থেকে ২৬ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে, ফেরৎ যাত্রায় ট্রেন নম্বর ০৭০৪৭ সাপ্তাহিক স্পেশাল ট্রেনটির (নাহরলগুন – সেকেন্দ্রাবাদ) চলাচল ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ট্রেনগুলি বিদ্যমান সময়সূচি এবং স্টপেজ অনুযায়ী চলাচল করবে।
এছাড়াও, কাটিহার থেকে ভাগলপুর পর্যন্ত একটি সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনটি প্রতিদিন ২৭ মে থেকে ১ জুন পর্যন্ত উভয় দিক থেকে চলাচল করবে। ট্রেন নম্বর ০৩৪০৭ (ভাগলপুর – কাটিহার) স্পেশাল ভাগলপুর থেকে সকাল ৭ টায় রওনা দিয়ে একই দিনে বেলা ১ টায় কাটিহার পৌঁছাবে। ফেরৎ যাত্রায়, ট্রেন নম্বর ০৩৪০৮ (কাটিহার – ভাগলপুর) স্পেশাল কাটিহার থেকে বেলা ২.১০- এ রওনা দিয়ে একই দিনে রাত ৮.২০-তে ভাগলপুর পৌঁছাবে। ট্রেনটি ১৩ টি সাধারণ কোচ-সহ আনরিজার্ভ স্পেশাল ট্রেন হিসেবে চলাচল করবে।
সেকেন্দ্রাবাদ – নাহরলগুন – সেকেন্দ্রাবাদ সামার স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ বৃদ্ধি এবং কাটিহার – ভাগলপুর সামার স্পেশাল ট্রেনের সূচনা গ্রীষ্মকালীন ভ্রমণের চরম ব্যস্ত মৌসুমে যাত্রীদের উল্লেখযোগ্য স্বস্তি প্রদান করবে। সেকেন্দ্রাবাদ ও নাহরলগুন-এর মধ্যে অতিরিক্ত ট্রিপগুলি যাত্রীদের বর্ধিত চাহিদা মেটাতে, ওয়েটিং লিস্ট কম করতে সাহায্য করবে। সম্প্রসারিত পরিষেবাগুলি অরুণাচল প্রদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে যাতায়াতকারী যাত্রীদের জন্য ভ্রমণের ক্ষেত্রে সুবিধা প্রদান করবে। একইভাবে, দৈনিক কাটিহার – ভাগলপুর সামার স্পেশাল ট্রেনটি এই দুই শহর এবং মধ্যবর্তী স্টেশনগুলির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের জন্য ভ্রমণের একটি অতিরিক্ত বিকল্প প্রদান করবে। মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা জানিয়েছেন, এই স্পেশাল ট্রেন পরিষেবাগুলি সংযোগব্যবস্থাকে উন্নত করবে, যাত্রীদের যাতায়াতকে আরও সুগম করবে এবং গ্রীষ্মকালীন ভিড়ের সময়ে ভ্রমণ অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে তুলবে।
Kolkata,West Bengal
