Last Updated:
স্বরূপ বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন জুঁই বিশ্বাস
কলকাতা: রাজ্যে পালাবদল হয়েছে। টলিউডে পড়েছে তাঁর প্রভাব। স্বরূপ বিশ্বাসের দাদাগিরি নিয়ে শুরু হয়েছে বিস্তর প্রতিবাদ৷ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে উঠছে ভুরি ভুরি অভিযোগ! এসবের মধ্যেই তাঁর ব্যক্তিগত জীবনেও ঘোর সমস্যা৷ বিয়ে ভাঙতে চাইছেন তাঁর স্ত্রী জুঁই বিশ্বাস৷ স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী। অনেকদিন আগে থেকেই নাকি তাঁর আলাদা থাকতে শুরু করেছেন৷
আগে থেকেই আলাদা থাকছিলেন স্বরূপ এবং তাঁর স্ত্রী৷ স্বামীর নামে টলিউড ইন্ডাস্ট্রিতে প্রচুর অভিযোগ ও ক্ষোভ-বিক্ষোভ ছিলই৷ সেসবের নিশানায় পড়তে হত জুঁইকে৷ সম্প্রতি পালা বদলের পর তা আরও বেড়েছে৷ যদিও এই সবের প্রেক্ষিতে হঠাৎ করেই জুঁইয়ের এমন সিদ্ধান্ত নয়৷ দক্ষিণ কলকাতার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের তিনি। দীর্ঘদিনের তৃণমূল কাউন্সিলার জুঁই বিশ্বাস৷ তিনি জানিয়েছেন যে এই সিদ্ধান্ত অনেকদিন আগে থেকেই তিনি নিয়েছিলেন৷ ২০১৯ সাল থেকেই তাঁরা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা থাকছিলেন তাঁরা৷ এবার একেবারে আইনি পথে হাঁটছেন জুঁই ও স্বরূপ। জুঁই জানিয়েছেন, চলতি বছরের শুরুতেই এই বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন তাঁরা।
২০১৯ সাল থেকেই তিনি এই পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। এমকী কোনও ছবির প্রিমিয়ারে পর্যন্ত যান না তিনি৷ এই নিয়ে এবার মুখ খুলেছেন জুঁই৷ তিনি নিজের ফেসবুকেও একটা গভীর তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন তিনি৷ তিনি লিখেছেন, কর্মতে বিশ্বাসী, সময়ই সব কথা বলবে৷ ফলে তিনি যে আরও বোমা ফাটাবেন, সেটাই স্বাভাবিক৷
এরই সঙ্গে তৃণমূল দলের মধ্যে গণতন্ত্রিক পরিসরে কাজ হত না বলেও অভিযোগ করেছেন তিনি৷ যে কারণে এখন দলের ২ কাউন্সিলার দল ছেড়ে গিয়েছেন বলে তাঁর মত৷
রাজ্যে পালাবদলের আগেও টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কিছু পদক্ষেপকে কটাক্ষ করেছিলেন জুঁই৷ সম্ভবত তিনিই প্রথম প্রশ্ন করেন যে, যদি বলিউড পাকিস্তানি শিল্পীদের ব্যান করতে পারে, তাহলে কেন টলিউডে বাংলাদেশি শিল্পীদের এতটা কদর দেওয়া হয়৷
Kolkata,West Bengal
