Last Updated:
Durgapur Barrage: দামোদরের উপর লাইফলাইন ব্যারেজকে নতুন রূপ দিতে কোমর বেঁধে নামল সেচ দফতর। বড়সড় দুর্ঘটনা এড়াতে ও ভারী ক্রেনের সাহায্যে মেরামতি চালাতে নির্দিষ্ট কিছু ঘণ্টায় বন্ধ থাকবে এই রাস্তা, যার জেরে জেলা প্রশাসনের তরফে জারি হয়েছে জরুরি নির্দেশিকা।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দুর্গাপুর ব্যারেজের স্বাস্থ্য ফেরাতে এবার বড়সড় পদক্ষেপ করতে চলেছে প্রশাসন। ব্যারেজে জরুরি মেরামত এবং নতুন স্পিলওয়ে গেট বসানোর জন্য দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশিকা। জানানো হয়েছে আগামী ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত টানা পাঁচ দিন রাতের বেলা সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে। জেলা প্রশাসন ও সেচ দফতর সূত্রে খবর, প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ রোডে কোনওরকম গাড়ি চলতে দেওয়া হবে না।
কী কী কাজ হবে এই পাঁচ দিনে, সেই বিষয়টিও পরিষ্কার করে দেওয়া হয়েছে। সেচ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এই নির্দিষ্ট সময়ের মধ্যে মূলত তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলা হবে। যার মধ্যে রয়েছে ব্যারেজে সম্পূর্ণ নতুন স্পিলওয়ে গেট স্থাপন করা। এছাড়াও পুরনো এবং দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়ে থাকা গেটগুলি প্রতিস্থাপন করা হবে। পাশাপাশি ট্রেসল ব্রিজের রং এবং অন্যান্য আনুষঙ্গিক মেরামতের কাজ শেষ করা হবে।
Durgapur,Barddhaman,West Bengal
Jun 01, 2026 12:20 PM IST
Durgapur Barrage: টানা ৫ দিন দুর্গাপুর ব্যারেজে যান চলাচল নিয়ন্ত্রণ! বন্ধ থাকবে কখন? জানুন বিকল্প রুট-সহ খুঁটিনাটি
