Last Updated:
Babupur Ferry Ghat News: ফেরিঘাটে টোল ট্যাক্সের নামে চলা আর্থিক হেনস্থা থেকে অবশেষে রেহাই পেলেন দুই জেলার সীমান্তবর্তী মানুষ। বাবুপুর ঘাটের ভাঙা অংশ মেরামত করে এবার নিত্যযাত্রীরা কোনও টাকা ছাড়াই যাতায়াত করার সুযোগ পাবেন, যা ঘিরে এলাকায় ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।
দুবরাজপুর, বীরভূম: এবার থেকে কোনও রকম টোল ট্যাক্স ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার অজয় নদ সংলগ্ন এলাকার সাধারণ মানুষ। দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের বাবুপুর গ্রামে অজয় নদ ও হিংলো নদীর সংযোগস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাটকে কেন্দ্র করে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতায়াতের সমস্যা দূর করতে ফেরিঘাটটি নতুন করে সংস্কার করল নতুন সরকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ফেরিঘাট দিয়ে সাধারণ মানুষ যখন যাতায়াত করতেন, তখন তৃণমূল আশ্রিত কিছু ব্যক্তিকে টোল ট্যাক্স দিতে হত বলে অভিযোগ। সম্প্রতি রাজ্যে বিজেপি সরকার আসার পর সমস্ত রকমের অবৈধ টোল ট্যাক্স বন্ধ করার কড়া ঘোষণা করা হয়। সরকারের এই জনমুখী সিদ্ধান্তের পরেই বাবুপুর ফেরিঘাটের টোল ট্যাক্স নেওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
Birbhum,West Bengal
Babupur Ferry Ghat News: এবার টোল ছাড়াই পারাপার! বীরভূম-পশ্চিম বর্ধমানের বাসিন্দাদের বড় উপহার নয়া সরকারের, খুশির হাওয়া সব মহলে
